Yogi Adityanath: বিশ্বের দরবারে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য-লোকশিল্প! সংস্কৃতি উৎসবের আয়োজন যোগী সরকারের
Yogi Adityanath: ২০১৭ সালের পর থেকে রাজ্যে তৈরি হয়েছে একের পর এক এক্সপ্রেসওয়ে। বিভিন্ন অংশে চলছে উন্নয়ন যজ্ঞ। সেই পরিস্থিতিতে উত্তর প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং লোকশিল্পকে সারা বিশ্বের সঙ্গে পরিচিত করতে রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করা হয়েছে। সেই উৎসবের পোশাকি নাম দেওয়া হয়েছে সংস্কৃতি উৎসব ২০২৩।
এই উৎসবে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শনে সুযোগ পাবেন। সেখান থেকে তাঁদের পুরস্কার জেতারও সুযোগ থাকছে। গ্রাম, ব্লক, মহকুমা, সব পর্যায়েই হবে এই উৎসব। মুখ্যমন্ত্রী যোগীর দৃষ্টিভফঙ্গীর সঙ্গে সঙ্গতি রেখে উত্তর প্রদেশের সংস্কৃতি বিভাগ রাজ্য জুড়ে এই উৎসবের আয়োজন করবে। শাস্ত্রীয়, আধা-শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের ওপর ভিত্তি করেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

প্রথমে ২৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে তহসিল পর্যায়ে গ্রাম, ব্লক ও তহসিলের শিল্পীরা অংশ নেবেন। এরপর সেখান থেকে নির্বাচিত শিল্পীরা ১ থেকে ৫ জানুয়ারি জেলা পর্যায়ে অনুষ্টি প্রতিযোগিতায় অংশ নেবেন। এরপর সেখান থেকে নির্বাচিতরা ১০ থেকে ১৫ জানুয়ারি বিভাগীয় সদর দফতরে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেবেন।
বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শিল্পীরা মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানেই শিল্পীদের সম্মানিত করা হবে। পুরো অনুষ্ঠানকে সফল করতে সরকারি, আধা সরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা, নেহরু যুব কেন্দ্র, ন্যাশনাল ক্যাডেট কর্পস এবং বিভিন্ন স্তরের সামাজিক কর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা হবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরও উৎসবের প্রচারের জন্য পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে খেয়াল, ধ্রুপদ-সহ শাস্ত্রীয় গানের পাশাপাশি আধা ধ্রুপদী গানের প্রতিযোগিতা থাকবে। সেখানে দাদরা, ঠুমরি, টপ্পা, চৈতিও থাকবে। থাকবে বাঁশি, সানাই, হারমোনিয়াম, সেতার, বেহালা, গিটার, তবলা, পাখাওয়াজের মতো দেশীয় যন্ত্রও।
নৃত্য প্রতিযোগিতায় থাকবে কত্থক, ভারত নাট্যম, ওড়িশির মতো নৃত্য। লোকনৃত্যের প্রতিযোগিতায় রাখা হয়েছে ধুবিয়া, অহিরওয়া, কর্ম, শৈলা, ডোমকচ, আখেতা, রামলীলা, রাসলীলা, ভগত-সহ আরও অনেক কিছু। প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মানিত করা হবে মেডেল, সার্টিফিকেট ও স্মারক দিয়ে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications