সমালোচনার মুখেই নড়ল টনক, গঙ্গার চড়ে জমা মৃতদেহ সৎকারে উদ্যোগী হচ্ছে যোগী প্রশাসন
সমালোচনার মুখেই নড়ল টনক, গঙ্গার চড়ে জমা করোনায় মৃতদের সৎকারে উদ্যোগী হচ্ছে যোগী প্রশাসন
উত্তরপ্রদেশ থেকে গঙ্গায় ভেসে আসা লাশ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্য-রাজনীতিতে। প্রশ্নের মুখে পড়ে যোগী সরকারের ভূমিকা। এদিকে এর পরে গঙ্গার চড়ে বিভিন্ন জায়গায় মাটিচাপা মৃতদেহর খোঁজ মিলতে শুরু করল একের পর এক। এমনকী অনেক জায়গাতেই মৃতদেহ নিয়ে টানাটানও শুরু করে কুকুর-শেয়ালের দল। যা ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়।

শুরুতে এই ছবি ছবি তাদের রাজ্যের নয় বলে দাবি করলেও পরে তা মেনে নেয় উত্তরপ্রদেশ সরকার। এমনকী পরে জানা যায় এই মৃতদেহগুলির সিংহভাগই করোনা আক্রান্তদের দেহ। এদিকে মাটি কবর দেওয়া হলেও মৃতদের সঙ্গে জড়িয়ে থাকা কাপড়, বাঁশের মাচা বৃষ্টির জেরে মাটি ধুয়ে বাইরে বেরিয়ে আসে। আরও উৎপাত বাড়ত থাকে কুকুর-শেয়ালের। সূত্রের
সূত্রের খবর, গত কয়েক সপ্তাহে শ্মশানে যত শবদেহ নিয়ে আসা হয়, তার মধ্যে অধিকাংশ দেহ পোড়ানো হয়। বাকি দেহগুলি বালিতে পুঁতে দেওয়া হয়। কাঠের ঘাটতি থাকার কারণে এই কাজ করে দরিদ্র পরিবারগুলি। এদিকে এই কার্যকলাপের জেরে দুর্গন্ধও বেরোতে থাকে গোটা এলাকায়। এদের মধ্যে বেশিরভাগ মৃতদেহই করোনা আক্রান্তদের বলে স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। সংবাদমধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার মুখে পড়ে যোগী সরকার। তারপরই গোটা বিষয়টির দেখভালের জন্য প্রয়াগরাজ পৌরসভার তরফে একটি বিশেষ টিমও গঠন করা হয়।
বর্তমানে সেই বিশেষ দলই গঙ্গার পার পরিষ্কারের কাজে নেমেছে বলে জানা যাচ্ছে। মৃতদেহের সঙ্গে জড়ানো বাঁশ, কামড় সব সরিয়ে ফেলা হচ্ছে। পুড়িয়ে ফেলা হচ্ছে দেহাবশেষগুলিও। এদিকে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৭৩ হাজারের বেশি। মারা গিয়েছেন ২০ হাজারের কাছাকাছি মানুষ। গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনার কবলে পড়েছেন ৪ হাজারের কাছাকাছি মানুষ।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?











Click it and Unblock the Notifications