Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: লোকসভা ভোটের আগে নজরে মহিলা ভোটব্যাঙ্ক, নারীকেন্দ্রিক একাধিক প্রকল্পের ঘোষণা যোগীর

২০২৪ সালের লোকসভা ভোটের আগে মহিলা সংরক্ষণ বিল এনে দেশের নারীদের মন জয়ে সচেষ্ট হয়েছে নরেন্দ্র মোদী সরকার। লোকসভা আসনের নিরিখে দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশেও রয়েছে বিশাল সংখ্যায় মহিলা ভোটব্যাঙ্ক। সেই দিকে লক্ষ্য রেখেই নারী ক্ষমতায়নে বিশেষ জোর দিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার।

একটা সময় উত্তর প্রদেশের নারী সুরক্ষা নিয়েই বড় প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই নারী সুরক্ষায় বিশেষ জোর দিয়েছে যোগী সরকার। এবার নারী ক্ষমতায়নেও বিশেষ নজর দিয়েছে গো বলয়ের বৃহত্তম রাজ্যটি। শুধু সামাজিক সম্মান বৃদ্ধিই নয় একইসঙ্গে নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার।

Yogi Adityanath

এই প্রকল্প গুলির মধ্যে অন্যতম মিশন শক্তি কর্মসূচি। এই প্রকল্পের কর্মসূচি হিসাবে গত ১৮ দিনে ছয়টি বড় সভা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভি‌ন্ন প্রান্তেই মিশন শক্তি কর্মসূচির সফল বাস্তবায়নে সচেষ্ট যোগী। শুক্রবার শেষ সভাটি করেন বালিয়াতে। এরআগে রাজ্যের বিভিন্ন প্রান্তে করেছেন আরও পাঁচটি সভা।

নারী শক্তি বন্ধন সম্মেলনে যোগী আদিত্যনাথ রাজ্যের নারী কেন্দ্রিক বিভিন্ন প্রকল্পের কথা যেমন তু‌‌লে ধরছেন তেমনই কেন্দ্রের মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গও থাকছে তাঁর বক্তব্যের বিভিন্ন অংশে। উত্তর প্রদেশের ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ দলিত এবং সংখ্যালঘু। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে তাঁদেরও মন জয়ে সচেষ্ট উত্তর প্রদেশের বিজেপি সরকার।

নারীদের এই সভাগুলিতে মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ তুলে ধরছেন রাজ্য বিধানসভায় ৩৩% মহিলা সংরক্ষণের কথা। পাশাপাশি যোগীর বক্তব্যে উঠে আসছে মিশন শক্তি প্রকল্পের কথা। বিগত কয়েক বছরে রাজ্য পুলিশে বিশাল সংখ্যায় মহি‌লা নিয়োগ হয়েছে, কারণ পুলিশের নিয়োগেও সংরক্ষণ চালু করেছে যোগী সরকার।

উজ্জ্বলা যোজনায় দেওয়ালি এবং হোলি উপলক্ষ্যে মহিলাদের দুটি এলপিজি সিলিন্ডারের রিফিল ফ্রিতে দেওয়ার কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।শুক্রবার বালিয়ার জনসভা থেকে যোগী জানিয়েছেন, আগামী অর্থবর্ষ থেকে রাজ্য সরকার কন্যা সুমঙ্গল প্রকল্প চালু করছে। এই প্রকল্পের মাধ্যমে জন্মের পর থেকে কলেজে পড়াশুনা পর্যন্ত মেয়েরা বিভিন্ন সময়ে মোট ২৫ হাজার টাকা পাবেন।

মুখ্যমন্ত্রী বিবাহ যোজনার অন্তর্গত হলে রাজ্য সরকার মহিলাদের বিয়েতে ৫১ হাজার টাকা খরচ করবে। যোগী বলেন, '২০২৬ সালের মধ্যে লোকসভা এবং রাজ্য বিধানসভা গুলিতে ৩৩% সংরক্ষণ হবে মহিলাদের। এরজন্য আমি প্রধান‌মন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। সরকারের প্রথম লক্ষ্য হল মহিলা সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করা। পুলিশ ফোর্সে নারীর সংখ্যা ১০ হাজার থেকে বাড়িয়ে আমরা ৪০ হাজার করেছি।প্রত্যেক মহি‌লা যাতে প্রাথমিক শিক্ষা পান সেটাও আমরা আগামী দিনে নিশ্চিত করতে চাই।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+