Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: রাখিতে CM যোগীর বড় উপহার! কন্যা সুমঙ্গলা যোজনায় বাড়ল টাকার পরিমাণ

Yogi Adityanath: রাখিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বড় উপহারের কথা ঘোষণা করেছেন। ২০২৪-২৫ সাল থেকে কন্যা সুমঙ্গলা যোজনায় টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন তিনি। এই বৃদ্ধির পরিমাণ ১০ হাজার টাকা।

বুধবার লোকভবনে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, ডাবল ইঞ্জিন সরকার কন্যা সুমঙ্গলা প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ ২০২৪-২৫ সাল থেকে ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করতে চলেছে। অনুষ্ঠানে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রীও উপস্থিত ছিলেন।

Yogi Adityanath

মুখ্যমন্ত্রী জানন, এটি রাজ্যের মেয়েদের জন্য তাদের স্বপ্ন পূরণ করা এবং শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদের স্বনির্ভর হতে সাহায্য করবে। মুখ্যমন্চ্রী বলেন, প্রাথমিকভাবে এই প্রকল্পের অধীনে ১৫ হাজার টাকার প্যাকেজ ছটি পর্যায়ে দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে কন্যা সন্তান্তের জন্মের সঙ্গে সঙ্গে তাঁদের পিতামাতার অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে স্থানান্তর করা হবে। কন্যার বয়স ১ বছর হলে সেই সময় ২ হাজার টাকা দেওয়া হবে। প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ৩ হাজার করে এবং নবম শ্রেণিতে পড়ার সময় ৫ হাজার টাকা করে দেওয়া হবে। সেই কন্যা যদি স্নাতক, ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্স করে, তাহলে অ্যাকাউন্টে ৭ হাজার টাকা দেওয়া হবে।

Yogi Adityanath

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে এই মুহূর্তে ১৬.২৪ লক্ষ কন্যা উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথে এদিনটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার বিশ্বাস করে পরিবারে কন্যার সঙ্গে কোনও বৈষম্য করা উচিত নয়। সে যেন নিরাপত্তা, সুরক্ষা এবং এগিয়ে যাওয়ার সুযোগ পায়।

অনুষ্ঠানের অংশ হিসেবে কন্যা সুমঙ্গলা প্রকল্পের কয়েকজন উপকারভোগী মুখ্যমন্ত্রী যোগীর হাতে রাখি পরিয়ে কপারে ঐতিহ্যবাহী টিকা দেন। বিনিময়ে যোগী আদিত্যনাথ উপহার দেন এবং তাদের সুরক্ষার আশ্বাস দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+