Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিন বছরে ৩০,০০০ অপরাধীকে সাজা দিয়েছে যোগী সরকার! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নিয়েছে উত্তর প্রদেশ সরকার! আর সেই লক্ষ্যেই কাজ করছেন যোগী আদিত্যনাথ। তথ্য বলছে গত তিন বছরে প্রায় ৩০, ০০০ অপরাধীকে সাজা দেওয়া হয়েছে।

সম্প্রতি Directorate of Prosecution -এর তরফে একটি রিপোর্ট জারি করা হয়েছে। আর তাতেই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তথ্য বলছে, ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত শুধুমাত্র আর্মসঅ্যাক্টেই সবথেকে বেশি ১০ হাজার ৫২০ জন অপরাধীকে সাজা দেওয়া হয়েছে।

৩০, ০০০ অপরাধীকে সাজা দিয়েছে যোগী সরকার!

এছাড়াও চার হাজারেরও বেশি অপরাধীকে পক্সো আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধর্ষণ মামলায় ১,২১৮ জন, মহিলা ও শিশুর বিরুদ্ধে অপরাধে ৮,৬৪৬ জন, খুনের ঘটনায় ২,৩৮৭ জন, পণ সংক্রান্ত মামলাতে ১,১৫২ জন, ডাকাতিতে ১,১৪১ জন এবং গোহত্যার মামলায় ২৭৯ জন দোষী সাব্যস্ত হয়েছেন বলে ওই রিপোর্টে উঠে এসেছে।

অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশ এনকাউন্টআরে ১৮৪ জনকে খতম করেছে বলেও জানানো হয়েছে। এমনকি নানা ভাবে পুলিশ অপরাধী ও গুন্ডাদের সাজা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। Directorate of Prosecution -এর আধিকারিক আশুতোষ পাণ্ডে জানিয়েছেন, গিত তিন বছরে ১০০ শতাংশ সাক্ষীদের বয়ান এবং সমস্ত কিছু বিচার করেই আদালত দোষীদের শাস্তির বিধান শুনিয়েছে।

সঠিক ভাবেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের ওই পুলিশ কর্তা। বলে রাখা প্রয়োজন, মাফিয়াদের নিয়ে গত কয়েকদিনে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদত্যনাথ। তিনি জানিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে হুইল চেয়ারে বসে বাড়ি ফিরতে হবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কথায় আগে অবাধে উত্তরপ্রদেশে রাজ করত মাফিয়ারা। কিন্তু এখন সময় বদলে গিয়েছে! তারাই এখন প্রাণভিক্ষা চাইছে বলেও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী আদত্যনাথের। বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। ঢেলে সাজানো হচ্ছে গোটা রাজ্যকে।

শুধু তাই নয়, পর্যটন থেকে কর্মসংস্থান একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অযোধ্যায় রামমন্দির তৈরি হলে গোটা বিশ্বের সুন্দর শহর হবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় মাফিয়া-গুন্ডারাজের যে কোনও জায়গা নেই তা স্পষ্ট করে দিয়েছে যোগী সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+