Yogi Adityanath: রাজ্যে ৬ লক্ষ যুবার কর্মসংস্থান হয়েছে ৬ বছরে, দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেছেন গত ৬ বছরে তাঁর শাসনকালে রাজ্যের ৬ লক্ষ যুবা কাজ পেয়েছে। অর্থাৎ চাকরি পেয়েছে। রাজ্যে কর্মসংস্থানের জোয়ার এনেছেন তিনি এমনই দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার তিনি রাজ্যের ৬৯৩ জন হোমিপ্যাথি ফার্মাসিস্টের হাতে নিয়োগপত্র তুলে দেন। সেই অনুষ্ঠানে গিয়েই এই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। এদিন যোগী আদিত্যনাথ বলেছেন রাজ্যের যুবাদের কর্মসংস্থান তৈরি করে দিতে বদ্ধ পরিকর তার সরকার। সেকারণে রাজ্যে একাধিক নিয়োগ বাণিজ্য সম্মেলন করা হয়েছে। তাতে রাজ্যে বিলিয়োগের ৩৮ লক্ষ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন তিনি।

এই বিনিয়োগ গুলি শুরু হয়ে গেলে রাজ্যে কর্মসংস্থানের আর অভাব থাকবে না। ১ কোটির উপর কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ুর্বেদের ক্ষেত্রেও উন্নয়নের সুযোগ রয়েছে উত্তর প্রদেশে এমনই দাবি করেছেন তিনি। চিকিৎসা বিজ্ঞানে এখন আয়ুষের গুরুত্ব বাড়তে শুরু করেছে। গোটা দেশে আয়ুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজেই এই ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
গতকালই যোগী জানিয়েছিলেন রাজ্যে তৈরি শিল্প সামগ্রি চিনের সামগ্রিকেও টক্কর দিচ্ছে। উত্তর প্রদেশ থেকে এখন দেশের সিংহভাগ কার্পেট রপ্তানি করা হয় বিদেশে। চিনের কার্পেটের বাজার ধাক্কা খেয়েছে উত্তর প্রদেশের তৈরি কার্পেট। কাজেই উত্তর প্রদেশ যে ধীরে ধীরে হস্তশিল্পের জিনিসেও বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করেছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications