Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

World Cancer Day 2025: ভারতে ১২-১৮ শতাংশ বৃদ্ধি পাবে ক্যানসার রোগীর সংখ্যা, ICMR-এর রিপোর্টে উদ্বেগ

World Cancer Day 2025: ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। গত কয়েক দশকে ভারতে ক্যানসারের প্রবণতা যথেচ্ছভাবে বেড়ে গিয়েছে। দেশের স্বাস্থ্যব্যবস্থার কাছে বিরাট চ্যালেঞ্জ এনে দাঁড় করিয়ে দিয়েছে এই মারণরোগ। গোটা বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণই ক্যানসার। ভারতেও যার মাথাচাড়া রীতিমতো উদ্বেগের কারণ। এরই মাঝে আশঙ্কার কথা শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

আইসিএমআরের (ICMR) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। কিন্তু কেন বাড়ছে ক্যানসারের প্রবণতা? বিশেষজ্ঞদের মতে, দ্রুত নগরায়নের ফলে কর্মব্যস্ত জীবন ও একইসঙ্গে অলস জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন মানুষ। ভুল খাদ্যাভ্যাস মেনে চলতে বাধ্য হচ্ছেন তারা। আর যার জেরেই প্রবীণদের তুলনায় নবীনদের ক্যানসারের ঝুঁকি বাড়ছে।

World Cancer Day 2025

ছবি সৌজন্য- pexels

দূষণের মাত্রাও এতটা বেড়ে গিয়েছে যে তার ফলেও ক্যানসার বাসা বাঁধছে শরীরে। এছাড়াও অন্যান্য কারণগুলির মধ্যে অন্যতম ধূমপানের অভ্যাস। এছাড়াও পারিবারিক ক্যানসারের প্রবণতা থাকলে, ক্ষতিকারক রাসায়নিক বা তেজস্ক্রিয়তার সংস্পর্শে এলে, হেপাটাইটিস থাকলে ও মাত্রাতিরিক্ত ফাস্টফুড, মদ, মাদক সেবনের ফলেও ক্যানসার হতে পারে। ধূমপানের অভ্যাস না ত্যাগ করার ফলে ও স্থূলকায়ত্বের কারণে ক্যানসারের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।

দিল্লির ক্যানসার হাসপাতালের সিনিয়র চিকিৎসক সমিত পুরোহিতের মতে, মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। অন্যদিকে, পুরুষদের মধ্যে ওরাল ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায়। ফুসফুসে ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায় নারী ও পুরুষ নির্বিশেষে। আবার ভারতে মহিলাদের ক্ষেত্রে সার্ভিক্যাল ক্যানসারের প্রবণতাও দেখা যায়।

অপর এক সিনিয়র চিকিৎসক মানসী খান্দারিয়ার মতে, অধিকাংশ রোগীদের ক্যানসারের প্রথম পর্যায়ে ধরা পড়তেই সার্জারির আগে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপির চিকিৎসা করা হয়। কিন্তু অনেক রোগীই শেষে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নেন, যার ফলে চিকিৎসার সুযোগটুকুও থাকে না। প্রথমেই ক্যানসার ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যাতে করে মারণরোগকে অন্তত নিয়ন্ত্রণটুকু করা যায়। ক্যানসার দিবসে এমনই পরামর্শ চিকিৎসকের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+