সুপ্রিম কোর্টের এই নির্দেশ চলবে না সেনায়, স্পষ্ট জানালেন সেনাপ্রধান রাওয়াত
বার্ষিক সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টের সমকাম নিয়ে দেওয়া নির্দেশ সেনায় কার্যকর করা যাবে না।
সমকামকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। গতবছরেই ঐতিহাসিক রায়ে এই ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত। তবে নির্দেশ সত্ত্বেও সমকামকে মেনে নিতে সামাজিক আপত্তি রয়েছে। তা আবার প্রমাণিত হল। বার্ষিক সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টের সমকাম নিয়ে দেওয়া নির্দেশ সেনায় কার্যকর করা যাবে না।

সেনাপ্রধান বলেছেন, এই ধরনের কাজ সেনায় নিষিদ্ধ। এমনটা আমরা সেনায় চালু হতে দেব না। যদিও পাশাপাশি তিনি এটাও বলেছেন যে সেনা কখনও আইনের ঊর্ধ্বে নয়।
#WATCH Army Chief General Bipin Rawat holds annual press conference in Delhi https://t.co/mdXiZZYCth
— ANI (@ANI) January 10, 2019
সেনার মধ্যে সমকামের ঘটনা সেনা আইন মোতাবেক মোকাবিলা করা হবে বলে জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন।
গতবছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সংবিধানের ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করে। সেখানে সমকামকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়েছিল। আদালত নির্দেশে জানায়, এই আইন সংবিধানের মৌলিক অধিকারকে ভঙ্গ করছে। ফলে তা বাতিল করা হয়।
শুধু সমকাম নয়, বহুগামিতার মতো ঘটনাও সেনায় বরদাস্ত করা হবে না বলে সেনাপ্রধান সাফ জানিয়েছেন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications