Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পার্কিং লটে সহকর্মীকে একের পর এক ছুরির কোপ! দেখেও বাঁচাতে এল না কেউ, পুনের ঘটনায় চাঞ্চল্য 

রোমহর্ষ ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের পুনে। পার্কিং লটে ছুরি দিয়ে সহকর্মীকে আক্রমণ করলেন যুবক! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুনের ইয়েরওয়াড়ার একটি বিপিও সেন্টারের পার্কিং লটে ঘটে এই হাড় হিম করা ঘটনা।

জানা গিয়েছে বিপিও কোম্পানি ডব্লিউএনএসের অ্যাকাউন্টেন্ট অফিসার ৩০ বছর বয়সী কৃষ্ণা কানোজা তাঁরই ২৮ বছর বয়সী সহকর্মী শুভদা কোদারেকে ছুরি দিয়ে আক্রমণ করেন। এরপরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশের জেরায় কৃষ্ণ স্বীকার করেছেন, যে তাঁর সহকর্মী বাবার অসুস্থতা এবং চিকিৎসার কথা বলে একাধিকবার তার কাছ থেকে টাকা ধার করেন। কিন্তু পরে কৃষ্ণা জানতে পারেন, যে সহকর্মী মিথ্যে কথা বলে তাঁর কাছ থেকে টাকা ধার করেছেন। এমনকি আক্রান্ত সহকর্মী বার বার চাওয়ার পরেও টাকা ফেরত দেননি বলে পাল্টা অভিযোগ করেন অভিযুক্ত কৃষ্ণা।

pune

শুভদার কথার সত্যতা যাচাই করার জন্য তাঁর দেশের বাড়িতে উপস্থিত হন কৃষ্ণা। কিন্তু সেখানে গিয়েই আসল ঘটনা সামনে আসে। আক্রান্ত তরুণীর বাবা অসুস্থ হওয়া তো দূরের কথা, বরং বহাল তবিয়তেই রয়েছেন। আর এই ঘটনা চোখের সামনে দেখার পরই মেজাজ হারিয়ে ফেলেন অভিযুক্ত।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শুভদাকে পার্কিং লটে ডেকে পাঠান কৃষ্ণা। সেখানে টাকা ফেরত চাওয়ার কথা বলতেই শুরু হয় বচসা। তারপরে আচমকা মেজাজ হারিয়ে সরাসরি তরুণীকে ধারালো ছুরি দিয়ে দিয়ে আঘাত করেন কৃষ্ণা। কিন্তু অবাক করা বিষয় এই যে এমন ঘটনা চোখের সামনে দেখার পরেও অভিযুক্তকে বাধা দিয়ে আক্রান্ত তরুণীকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি কেউ।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজের সেই রোমহর্ষক ভিডিও। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি, ওয়ান ইন্ডিয়া বাংলা। এরপর আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় সেখানেই মৃত্যু হয় শুভদার। ঘটনার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কৃষ্ণাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+