Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের জন্য চাপ দেওয়ায়, লিভ-ইন পার্টনার ৩২ দফা কোপাল তরুণীকে

নয়ডা, ১৪ জুলাই : সম্ভবত বিয়ের জন্য চাপ দেওয়া নিয়ে ঝামেলার জেরে নিজের লিভ-ইন পার্টনারকে ৩২ বার কুপিয়ে খুন করার চেষ্টা করল বরুণ গোয়েল নামে এক যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিম ইনস্ট্রাক্টর ছিল বরুণ গোয়েল (২৮)। সেখানে এসে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। আলাপের পরে ঘনিষ্ঠতা বাড়ে। দুজনে মিলে লিভ-ইন করতে শুরু করে।

বিয়ের জন্য চাপ দেওয়ায়, লিভ-ইন পার্টনার ৩২ দফা কোপাল তরুণীকে

তরুণী ডিভোর্সী ছিলেন। বেশ কিছুদিনের লিভ-ইনের পরে এবার সম্ভবত বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন তিনি। আর তা নিয়ে মনোমালিন্যের জেরেই রান্নাঘরের ছুরি দিয়ে তরুণীকে ৩২ বার কুপিয়ে দেয় বরুণ নামে ওই যুবক।

তরুণীর চিৎকার শুনেই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, যুবতী অভিযুক্ত বরুণ গোয়েলের চেয়ে পাঁচ বছরের ছোট। গত একবছর ধরে তারা একটি ভাড়া বাড়িতে লিভ-ইন করছিল। যুবতীর বাড়ি গোরখপুরে হলেও তিনি নয়ডায় সেক্টর ৬৩-তে একটি কোম্পানিতে কাজ করতেন।

তরুণী আগে ডিভোর্সের পরপর নিজের ভাইয়ের বাড়িতে থাকতেন। পরে সেখান থেকে এসে বরুণের সঙ্গে থাকতে শুরু করেন। সেই ভাইয়ের অভিযোগের ভিত্তিতেই খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বরুণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+