Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাষ্ট্রপতি আসছেন, রাস্তা বন্ধ! যানজটে আটকে হাসপাতালে যাওয়ার পথে মহিলার মৃত্যু

রাষ্ট্রপতি আসছেন, তাই বন্ধ রাস্তা। আর এই রাস্তা বন্ধ থাকার মাশুল গুনতে হল জীবন দিয়ে। যানজটে আটকে পড়ে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হল এর মহিলার।

রাষ্ট্রপতি আসছেন, তাই বন্ধ রাস্তা। আর এই রাস্তা বন্ধ থাকার মাশুল গুনতে হল জীবন দিয়ে। যানজটে আটকে পড়ে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হল এর মহিলার। শুক্রবার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কানপুরের মহিলা শাখার চেয়ারপার্সন বন্দনা মিশ্র প্রাণ হারালেন রাস্তায়। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কানপুর।

রাষ্ট্রপতি আসছেন, রাস্তা বন্ধ! যানজটে আটকে পথে মহিলার মৃত্যু

কোভিড পরবর্তী জটিলতায় অসুস্থ ছিলেন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কানপুরের মহিলা শাখার চেয়ারপার্সন বন্দনা মিশ্র। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের তিন দিনের সফরকালে মিশন হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পথে যানজটে আটকে পড়েই শেষনিঃশ্বাস ত্যাগ করতে হয় তাঁকে।

এই বছরের এপ্রিলে বন্দনা মিশ্র করোনা থেকে সুস্থ হয়েছিলেন। তিনি সম্প্রতি কোভিড-পরবর্তী জটিলতার মুখোমুখি হয়েছিলেন। তাই শুক্রবার বিকেলে তিনি কানপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সব ধরনের চেষ্টা করেন। কিন্তু পথে আটকে হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়।

কানপুরে পৌঁছে রাষ্ট্রপতি কোবিন্দ এই ঘটনার জন্য শোক প্রকাশ করেন। খোঁজ নেওয়ার জন্য ডিএম অলোক তিওয়ারি এবং পুলিশ কমিশনার অসীম অরুণকে ডেকে পাঠান। কানপুর পুলিশ কমিশনার পরে বন্দনা মিশ্রের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছিলেন এবং ভারতের রাষ্ট্রপতির তরফ থেকে গভীর সমবেদনা জানিয়ে এসেছিলেন।

শনিবার একটি টুইটে কানপুর পুলিশ কমিশনারেট বলেছে, "বোন বন্দনা মিশ্রের অকাল মৃত্যুতে রাষ্ট্রপতি শোকসন্তপ্ত হয়েছিলেন। শনিবার বন্দনা মিশ্রের শেষ অনুষ্ঠানের সময় জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশদের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও শ্মশানে যান। তাঁকে শেষ শ্রদ্ধা জানান। অতিরিক্ত পুলিশ কমিশনারকে এই ঘটনার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+