মুখে অক্সিজেন মাস্ক, সঙ্গে সিলিন্ডার নিয়ে দিল্লি বিধানসভায় বিজেপি বিধায়করা! অধিবেশন মুলতুবি করলেন অধ্যক্ষ
মুখে অক্সিজেন মাস্ক, সঙ্গে সিলিন্ডার নিয়ে দিল্লি বিধানসভায় বিজেপি বিধায়করা! অধিবেশন মুলতুবি করলেন অধ্যক্ষ
সোমবার দিল্লি বিধানসভায় তিনদিনের অধিবেশন শুরু হয়। তবে অধিবেশনের শুরুতেই দূষণ রোধে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে অভিনব পন্থা নেন বিজেপির বিধায়করা। যদিও অধ্যক্ষ এই পরিস্থিতিতে অধিবেশন মুলতুবি করে দেন।

দিল্লি বিধানসভায় বিজেপির অভিনব বিক্ষোভ
দিল্লির বায়ু দূষণের দিকে কোনও নজর নেই সেখানকার আপ সরকারের। এই অভিযোগ করে দিল্লি বিধানসভার বিরোধী নেতা রামবীর সিং, বিজেন্দর সিং, ওপি শর্মা এবং অভয় ভার্মার মতো বিধায়করা মুখে অক্সিজেন মাস্ক পরে, সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দিল্লি বিধানসভার অধিবেশনে ঢুকে পড়েন।
|
দিল্লির দুকোটি মানুষের পাশে বিজেপি
বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা মুখে অক্সিজেন মাস্ক এবং হাতে সিলিন্ডার নিয়ে নিজের একটি ছবি টুইট করে বলেছেন, এই অবস্থায় তিনি দিল্লির দু কোটি মানুষের কথা তুলবেন, তাঁদের পাশে দাঁড়াবেন। দিল্লিবাসীরা গ্যাস চেম্বারের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি বিধায়ক বলেন, আপ সরকারকে অবস্থান পরিষ্কার করে বলতে হবে, তারা দিল্লিকে দূষণ মুক্ত করতে তারা কী করছে? দিল্লির আপ সরকার এব্যাপারে কোনও কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

নিরাপত্তায় গাফিলতির অভিযোগ অধ্যক্ষের
বিধানসভা অধ্যক্ষ রাম নিবার গোয়েল বিজেপি বিধায়কদের অক্সিজেন সিলিন্ডারগুলিকে বিধানসভার ভিতর থেকে সরিয়ে নিয়ে যেতে বলেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কীভাবে নিরাপত্তা থাকা সত্ত্বেও সিলিন্ডারগুলিকে নিয়ে বিধানসভা মধ্যে প্রবেশ করলেন বিজেপির বিধায়করা! নিরাপত্তায় গাফিলতির অভিযোগ করে তিনি নিরাপত্তা কর্মীদের তাঁর ঘরেও তলব করেন।

দিল্লি বিধানসভার অধিবেশন মুলতুবি
এদিকে দিল্লির সরকারের কাজে উপরাজ্যপাল ভিকে স্যাক্সেনার হস্তক্ষেপের অভিযোগ করে আপ বিধায়করা বিক্ষোভ দেখালে বিজেপি বিধায়কদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় অধ্যক্ষ অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেন। আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ শিশু শিক্ষা এবং শিক্ষকদের প্রশিক্ষণে অবৈধ ও অবাঞ্ছিত বাধার অভিযোগ করতেই দিল্লির বিরোধী দলনেতা রামবীর সিং বিরোধিতা করেন। প্রথমে আধঘন্টা ও পরে দিনের মতো সভার মুলতুবি করে দেন অধ্যক্ষ।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications