Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীতকালীন অধিবেশন কি তবে প্রশ্নের পাহাড়ে আটকে যাবে? এসআইআর বিতর্কে উত্তপ্ত হবে কি দিল্লি?

আজ শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। কিন্তু উদ্বোধনী দিন থেকেই সংসদ ভবনের করিডোরে ভাসছে টানটান উত্তেজনা। ভোটার তালিকার বিশেষ সংশোধন তথা এসআইআর, জাতীয় নিরাপত্তা, পরিবেশ দূষণ একাধিক ইস্যু ঘিরে উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা।

কংগ্রেস নেতা রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় দায়ের হওয়া অভিযোগ কে কেন্দ্র করে প্রথম দিনেই মুখোমুখি হতে পারে সরকার ও বিরোধী। কংগ্রেস এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলছে, আর বিজেপি পাল্টা সুরে আইনের স্বাভাবিক প্রক্রিয়ার যুক্তি তুলছে।

এদিকে দেশজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ পর্যালোচনা প্রক্রিয়া। বিরোধীরা অভিযোগ তুলছেন এই প্রক্রিয়া দ্রুতগতিতে ও যথাযথ প্রস্তুতি ছাড়াই চলছে, ফলে ভুলভ্রান্তির আশঙ্কা বাড়ছে।

পশ্চিমবঙ্গে এক নির্বাচনকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল তৃণমূল। তাদের অভিযোগ "অতিরিক্ত কাজের চাপে মৃত্যু, আর তার দায় রাজ্যের বাইরে গড়িয়ে থাকা এসআইআর প্রক্রিয়ার।"এই বিষয়টিও আজ সংসদে আলোচনার দাবি ঘিরে উত্তেজনা বাড়াবে।

৩৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অধিবেশন পূর্ব বৈঠকে অংশ নেন।
তাঁরা ১০/১১ দিল্লি বিস্ফোরণ ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিস্তৃত আলোচনা চান।

দিল্লি ও আশপাশের এলাকার বায়ুদূষণ চরমে পৌঁছেছে।
পরিবেশ দূষণ ও তার স্বাস্থ্যগত প্রভাব নিয়ে আলাদা আলোচনার দাবি জানাচ্ছে কংগ্রেস।

সরকার বলছে 'অবরোধ নয়, আলোচনাই সমাধান'
পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন
"কেউ সংসদ অচল করার কথা বলেননি। এসআইআর নিয়ে যদি আলোচনা চান, সরকার শুনতে প্রস্তুত।"
তিনি আরও বলেন সংসদ দেশবাসীর, এখানে প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়ার নির্দিষ্ট নিয়ম ও রীতি আছে।

শীতকালীন অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
মোট ১৯ দিনের অধিবেশনে ১৫টি আইন প্রস্তাব ও একটি অর্থ বিল আনতে প্রস্তুত সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+