'মোদী কেন নিজেকে কোয়ারেন্টাইনে রাখছেন না?' রামমন্দির ইস্যুতে তাবড় তোপ 'সামনা'র

'মোদী কেন নিজেকে কোয়ারেন্টাইনে রাখছেন না?' রামমন্দির ইস্যুতে তাবড় তোপ 'সামনা'র

পরপর ৩ রবিবার শিবসেনার মুখপত্র 'সামনা'র 'রোখঠোক' কলামে কার্যত মোদীকে টাকা আক্রমণ করে গেলেন দলের দাপুটে নেতা সঞ্জয় রাউত। দেশের করোনা পরিস্থিতি থেকে রাম মন্দির ইস্যু, অর্থনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে বারবার তিনি মোদীকে আক্রমণ করেছেন। এবার একাধিক যুক্তি দিয়ে তিনি চেনা মেজাজে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন।

রোখঠোক ও রাউত

রোখঠোক ও রাউত

'সামনা' র রোখঠোক শীর্ষক কলামে এদিন রাম মন্দির প্রসঙ্গে মুখ খোলেন সঞ্জয় রাউত। তাঁর প্রশ্ন, রামমন্দিরের ৭৫ বছরের মহান্ত নৃত্যগোপাল দাস করোনা পজিটিভ হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী মোদী কেন নিজেকে কোয়ারেন্টাইনে রাখছেন না? উল্লেখ্যস রামমন্দিরের শিলান্যাসের যে পুজোয় মোদী উপস্থিত ছিলেন , সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগোপাল দাসও। যিনি পরে কোভিড পজিটিভ হিসাবে চিহ্নিত হয়েছেন।

 মাস্ক ব্যবহার নিয়ে প্রশ্ন

মাস্ক ব্যবহার নিয়ে প্রশ্ন

রাউতের দাবি, রামমন্দিরের ভূমি পুজোর দিন, নৃত্যগোপাল দাসকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজে কোনও কাপড়ও মুখে চাপা দেননি। রাউচের বক্তব্য, এমন অবস্থায় নৃত্যগোপাল দাসের কাছাকাছি আসেন প্রধানমন্ত্রী ও আরএসএস প্রধান মোহন ভাগবত। আর সেই সূত্র ধরেই মোদীর কোয়ারেন্টাইন নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত।

 বিজেপি নেতাদের একহাত রাউতের

বিজেপি নেতাদের একহাত রাউতের

এদিনের বার্তায় বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়ালের প্রসঙ্গও তোলেন সঞ্জয় রাউত। তাঁর দাবি, পাপড় খেলে করোনা সেরে যাবে বলে যে বিজেপি নেতা বিজ্ঞাপন দিয়েছিলেন , তিনি নিজেও আক্রান্ত হলেন। 'যেখানে রাশিয়া ভ্যাকসিন নিয়ে কাজ করছে, সেখানে রাশিয়া দেখিয়ে দিয়েছে আত্মনির্ভরতা কাকে বলে! আর আমাদের দেশে শুধু আত্মনির্ভরতা নিয়ে ভাষণই শুনে যেতে হল।' এভাবেই খোঁচা দিয়েছেন সঞ্জয় রাউত।

 মোদীকে তোপের বন্যা

মোদীকে তোপের বন্যা

এর আগে, সঞ্জয় রাউত 'সামনা'র অন্য সপ্তাহের কলামে লেখেন বহু মানুষ ধৈর্য হারিয়েছেন ইতিমধ্যেই। তাঁদের কেবল আশ্বাস দেওয়া হচ্ছে। এরপরই শিবসেনার মুখপাত্রের বক্তব্য, 'প্রধানমন্ত্রী এই বিষয়ে আশা করি একমত হবেন, যদিও রামের বনবাসও শেষ হয়, পরিস্থিতি খুব খারাপ। কেউ এতটা অসহায় বোধ করেননি এখন যতটা করছেন।'

রাফাল নিয়ে তোপ

রাফাল নিয়ে তোপ

ওই একই কলামে এর আগে রাফালে নিয়ে মোদীকে বড়সড় তোপ দিয়ে শিবসেনার দাবি করে, 'বম্ব আর মিসাইলধারী রাফায়েল জেটগুলির ক্ষমতা আছে কি বেকারত্ব ও অর্থনৈতিক চ্যালেঞ্জকে শেষ করার?' এভাবেই সঞ্জয় রাউত মোদীকে রাফায়েল নিয়ে তোপ দাগেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+