কতটা অমানবিক হলে এটা করা যায়? প্রধানমন্ত্রী মোদীকে কেন একথা বললেন সঞ্জয় রাউত?
কয়েকদিন আগেই ঝড়ের দাপটে যেখানে বিলবোর্ড ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে সেখানেই রোড শো করেছেন মোদী। এই নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্রভাষায় নিশানা করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি অভিযোগ করেছেন, মানুষের জীবনের থেকে রাজনীতি তাঁর কাছে আগে হয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর রোড শোয়ের জন্য জন্য দুপুর ১২টার পর থেকে মেট্রোরেল এবং লোকাল ট্রেন সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। ঘাটকোপর পশ্চিম েথকে ঘাটকোপর পূর্ব পর্যন্ত রোড শো করেন প্রধানমন্ত্রী মোদী। কারোর রোড শোয়ের জন্য এতটা রাস্তা বন্ধ করে দেওয়া হবে এমন ঘটনা আগে ঘটেনি বলে দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

শিবসেনা সাংসদ আরও অভিযোগ করেছেন যে যেখানে কয়েকদিন আগেই ১৬ জন দুর্ঘটনায় মারা গিয়েছেন সেখানে এই ধরনের রোড শো হয় সত্যিই অমানবিক বলে আক্রমণ শানিয়েছেন তিনি। এক সপ্তাহও হয়নি সেই দুর্ঘটনার। গত ১৩ মে মুম্বইয়ে প্রবল ধুলোর ঝড় দেখা দিয়েছিল। সেই ধুলোর ঝড়ে বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে ১৬ জন মারা যান এবং আহত হয়েছেন ৭৫ জন। বৃষ্টি থেকে বাঁচতে এই বিলবোর্ডের নীচে আশ্রয় নিয়েছিলেন পথচারীরা।
সেই ঘাটকোপরে বুধবার সন্ধেবেলা বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করেন প্রধানমন্ত্রী মোদী। এই রোড শোয়ের জন্য দুপুর ১২টার পর থেকে বেশ কয়েকঘণ্টা ঘাটকোপরে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। আশপাশের একাধিক রাস্তা বন্ধ করে দিয়েছিল পুলিশ। অনেক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আবার ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়েছে। ার জেরে বিপুল সমস্যায় পড়তে হয়েছে অফিস যাত্রীদের। আগামী ২০ মে ভোট এই কেন্দ্রে। তার আগে প্রচারে জোর দিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications