Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra: অর্থ-স্বরাষ্ট্র হাতে রাখতে চায় বিজেপি; কোন কোন দফতরে নজর শিন্ডে-অজিতদের?

Maharashtra Mahayuti Government: মহারাষ্ট্রে সরকার গঠনের আগে নয়াদিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বিজয়ী মহাজুটির জোট শরিকরা। সব ঠিক থাকলে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)। তবে সূত্রের খবর, তার আগে মন্ত্রিসভায় নিজেদের দফতরগুলি বুঝে নিচ্ছেন একনাথ শিন্ডে, অজিত পাওয়াররা।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২৩০টি আসন জিতেছে মহাজুটি। একা ১৩২টি আসন পেয়েছে বিজেপি। শরিক একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং অজিত পাওয়ারের (Ajit Pawar) এনসিপি ৪১টি আসনে জয়ী হয়েছে। সূত্রের খবর, ফড়নবীশ মুখ্যমন্ত্রী হলে উপমুখ্যমন্ত্রীর পদে থাকবেন একনাথ শিন্ডে।

eknath shinde

তবে শুধু উপমুখ্যমন্ত্রীর (Deputy CM) পদই নয়, নগরোন্নয়ন ও সড়ক পরিবহন মন্ত্রক নিজের কাছে রাখতে চান একনাথ শিন্ডে। দলের জন্য মুনাফা, কৃষি, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, শিল্প ও সামাজিক ন্যায় সংক্রান্ত দফতরের প্রস্তাব রেখেছেন শিন্ডে।

এমনকী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Union Cabinet) একটি সদস্যের পদ ও একটি প্রতিমন্ত্রীর পদও চাইতে পারেন শিন্ডে। সরকারি অনুদান পেতে যাতে বাধা না হয়, তাই কেন্দ্রেও প্রতিনিধিত্বের দাবি তুলছেন শিন্ডে সমর্থকরা (Shinde Sena)।

অন্যদিকে সূত্রের এও দাবি, উপমুখ্যমন্ত্রীর পদের পাশাপাশি অর্থ দফতরের দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন অজিত পাওয়ার। যদিও অর্থ দফতর কাউকে ছাড়তে নারাজ বিজেপি। দলের জন্য একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক যেমন, কৃষি, খাদ্য সরবরাহ, নারী ও শিশু কল্যাণ, মেডিক্যাল এডুকেশন, ক্রীড়া, গ্রামোন্নয়ন বিভাগে প্রতিনিধিত্বের দাবি রাখতে পারেন অজিত পাওয়ার।

তবে শরিকদের সবই দিয়ে দেবে না বিজেপি (BJP)। সূত্রের খবর, স্বরাষ্ট্র দফতর, নগরোন্নয়ন, জলসেচ, অর্থ, শক্তি, পরিবেশ ও পর্যটন, সংসদীয় বিষয়ক, স্কিল ডেভেলপমেন্ট-সহ একাধিক বিভাগের রাশ ধরে রাখতে চায় গেরুয়া শিবির। ৬ জন বিধায়ক প্রতি একটি দফতর বণ্টনের পথে হাঁটতে পারে মহাজুটি।

মহারাষ্ট্রে নতুন সরকারে ২১ থেকে ২২টি দফতর পেতে পারে বিজেপি। ১০ থেকে ১২টি দফতর হাতে রাখতে পারে একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি পেতে পারে ৮ থেকে ৯টি দফতর। মুখ্যমন্ত্রী-সহ মহারাষ্ট্রে মোট মন্ত্রীপদের সংখ্যা ৪৩টি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+