Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024 Phase 7 Live: শেষ হল লোকসভা ভোট, এবার অপেক্ষা ৪ তারিখের

সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে শনিবার ১লা জুন। সবমিলিয়ে শেষ দফায় ভোটগ্রহণ চলবে ৫৭টি লোকসভা কেন্দ্রে। মোট ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগের সবকটি দফাতেই বাংলায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ থেকেছে। দেশজুড়ে সবমিলিয়ে ভোট শান্তিপূর্ণই ছিল।

এদিনের ভোট মিটলেই শুরু হবে ৪ জুনের প্রস্তুতি। সেদিন প্রকাশিত হবে লোকসভা ভোটের ফলাফল। তবে তার আগে এদিন শেষ দফার ভোটে কোথায় কী হয় সেদিকে সকলের নজর থাকবে। ভোটের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন এই পেজে।

Lok Sabha Election 2024 Phase 7 Live

Jun 01, 2024, 5:34 pm IST
দিল্লি

মহারাষ্ট্রে ৩৫টির মধ্যে ৩০টি আসন পাবে উদ্ধব ঠাকরের শিবসেনা দাবি অনিল দেশাইয়ের
Jun 01, 2024, 5:32 pm IST
দিল্লি

ইন্ডিয়া জোটের বৈঠক শেষে বেরিয়ে অখিলেশ যাদব দাবি করেছেন উত্তর প্রদেশের সব আসনে হারবে বিজেপি
Jun 01, 2024, 5:17 pm IST
দিল্লি

২৯৫টি আসন পাবে ইন্ডিয়া জোট সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন মল্লিকার্জুন খাড়গে।
Jun 01, 2024, 5:12 pm IST
পশ্চিমবঙ্গ

লোকসভা ভোট শেষ হতেই খাড়গের বাসভবনের বাইরে ভিক্ট্রি সাইন দেখিয়ে ছবি তুললেন ইন্ডিয়া জোটের নেতারা।
Jun 01, 2024, 4:49 pm IST
পশ্চিমবঙ্গ

শেষবেলায় মিত্র ইনস্টিটিউশনে ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Jun 01, 2024, 4:40 pm IST
পশ্চিমবঙ্গ

ভোট দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।
Jun 01, 2024, 4:37 pm IST
পশ্চিমবঙ্গ

মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Jun 01, 2024, 4:32 pm IST
পশ্চিমবঙ্গ

সন্দেশখালিতে তুমুল অশান্তি। বাসন্তি হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ বিজেপিকর্মীদের
Jun 01, 2024, 4:16 pm IST
দিল্লি

শেষ দফার ভোট শেষের আগেই দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক শুরু করলেন ইন্ডিয়া জোটের সদস্যরা।
Jun 01, 2024, 4:14 pm IST
পশ্চিমবঙ্গ

কলকাতায় ভোট দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দন বসু এবং তাঁর স্ত্রী।
Jun 01, 2024, 4:00 pm IST

বিকেল ৩টে পর্যন্ত সপ্তম দফায় কোন রাজ্যে ভোট পড়ল কত জেনে নিন।
Jun 01, 2024, 3:59 pm IST
পশ্চিমবঙ্গ

সন্দেশখালিতে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর
Jun 01, 2024, 3:57 pm IST
হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের মান্ডিতে বুথ পরিদর্শনে বিজেপি প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
Jun 01, 2024, 3:43 pm IST
দিল্লি

দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে পৌঁছে গেলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি
Jun 01, 2024, 3:42 pm IST
পশ্চিমবঙ্গ

সজল ঘোষকে গিরে ফের বিক্ষোভ বরাহনগরে। কৌস্তুভ বাগচি অভিযোগ করেছেন বিজেপি কর্মীর মাখা ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে।
Jun 01, 2024, 3:31 pm IST
দিল্লি

দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পৌঁছলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
Jun 01, 2024, 3:24 pm IST
তামিলনাড়ু

৪৫ ঘণ্টার ধ্যান শেষ একান্ত বাস শেষ করে বিবেকান্দ রক থেকে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী মোদী।
Jun 01, 2024, 3:18 pm IST
দিল্লি

দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পৌঁছে গেলেন এনসিপি নেতা শরদ পাওয়ারও। ইতিমধ্যেই ফারকুক আবদুল্লা, রাহুল গান্ধী পৌঁছে গিয়েছেন সেখানে।
Jun 01, 2024, 3:14 pm IST
দিল্লি

দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে পৌঁছে গেলেন ফারুক আবদুল্লা। আজই ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা।
Jun 01, 2024, 3:11 pm IST
পশ্চিমবঙ্গ

নতুন করে অশান্তি হয়ে উঠেছে সন্দেশখালি। পুলিশের বেপরোয়া লাঠিচার্জ। পাল্টা ইটবৃষ্টি গ্রামবাসীদের
Jun 01, 2024, 3:05 pm IST
পাঞ্জাব

পাঞ্জাবের মোসা কেন্দ্রে ভোট দিলেন নিহত পপ তারকা সিধু মুসেওয়ালার বাবা-মা
Jun 01, 2024, 3:04 pm IST
দিল্লি

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে গেলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব
Jun 01, 2024, 3:01 pm IST
পশ্চিমবঙ্গ

দমদম উত্তর কেন্দ্রে ভোট দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়
Jun 01, 2024, 2:56 pm IST
দিল্লি

সপ্তমদফার ভোট শেষের আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে রাহুল গান্ধী
Jun 01, 2024, 2:51 pm IST

কুলতলিতেতে বিজেপি কর্মীর ওপরে হামলা

কুলতলী বিধানসভার, ২৭০ নম্বর বুথে বিজেপি কর্মী পিন্টু প্রধানকে তৃণমূলের গুন্ডা মেরে হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ।
Jun 01, 2024, 2:47 pm IST

বেলা একটা হিমাচলে ভোট পড়েছে ৪৮.৬৩ শতাংশ

বেলা একটা হিমাচলে ভোট পড়েছে ৪৮.৬৩ শতাংশ
Jun 01, 2024, 2:45 pm IST

দমদমে ভোট দিলেন লকেট চট্টোপাধ্যায়

উত্তর ২৪ পরগনার দমদমে ভোট দিলেন লকেট চট্টোপাধ্যায়।
Jun 01, 2024, 2:42 pm IST

অশোকনগরে বিজেপি এজেন্টের ওপরে হামলা

অশোকনগরের বাগপুরে ৭২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করে মাথা ফাটিয়ে দেওয়া অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Jun 01, 2024, 2:06 pm IST

অভিষেককে কটাক্ষ সেলিমের

ডায়মন্ডহাারবারের চারটি বিধানসভা এলাকায় একনায়কতন্ত্র কায়েম করেছে ভাইপো, এদিন ভোট দেওয়ার পরে অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।
Jun 01, 2024, 1:44 pm IST

বাংলায় ১টা পর্যন্ত ভোট পড়ল ৪৫.০৭ শতাংশ

বেলা ১ টা পর্যন্ত বারাসত ৪৭.৪৯ শতাংশ, বসিরহাট ৫০.৮৯ শতাংশ, ডায়মন্ডহারবার ৪৭.৩৩ শতাংশ, দমদম ৪১.০৯ শতাংশ, যাদবপুর ৪৩.২৫ শতাংশ, জয়নগর ৪৮.২৭ শতাংশ, কলকাতা দক্ষিণ ৩৯.৭০ শতাংশ, কলকাতা উত্তর ৩৯.৪৮ শতাংশ, মথুরাপুর ৪৭.০৩ শতাংশ।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+