Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: আগামী মাস থেকে দুয়ারে ভ্যাকসিন, ৫০০০ কিমির অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

এবার দুয়ারে ভ্যাকসিন

এবার দুয়ারে ভ্যাকসিন

স্বাস্থ্যকর্মীরা এবার করোনার ভ্যাকসিন নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন। এদিন এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া। যেসব মানুষ দ্বিতীয় ডোজ পাবেন কিংবা যাঁরা এখনও প্রথম ডোজই নেননি তাঁদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেবেন স্বাস্থ্যকর্মীরা। আগামী মাস থেকেই এই কাজ শুরু করা হবে। তিনি জানিয়েছেন দেশের ৭৭ শতাংশ যোগ্য মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন।

অগ্নি-৫-এর পরীক্ষা সফল

অগ্নি-৫-এর পরীক্ষা সফল

অগ্নি-৫-এর পরীক্ষা সফল ভাবেই করল ভারত। প্রসঙ্গত উল্লেখ্য অগ্নি ৫-এর আঘাত হানার ক্ষমতা ৫ হাজার কিমির দূরের লক্ষ্যবস্তুর দিকে। এধিন সন্ধে ৭.৫০-এ ওড়িশার আবুল কালাম আজাদ দ্বীপ থেকে অগ্নি-৫ উৎক্ষেপণ করা হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিতে হবে হলে গিয়ে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিতে হবে হলে গিয়ে

২০২২-এ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে হলে বসে। সূচিও তৈরি হয়ে গিয়েছে। যা নবান্নে জমা পড়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর অনুমতি পেলেই দিন ঘোষণা করে দেওয়া হবে। মাধ্যমিক হতে পারে মার্চে, উচ্চমাধ্যমিক এপ্রিলে। শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষা হবে অফলাইনেই।

পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কো-অর্ডিনেটরের

পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কো-অর্ডিনেটরের

দক্ষিণ কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাস (দাস) গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির কাছে। তাদের গাড়িতে পিছন থেকে আসা একটি ট্যাঙ্কার ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামী ও কন্যা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

 গ্রেফতার ২

গ্রেফতার ২

অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি। ভাটপাড়া থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। গ্রেফতার রাহুল কুমার, বাদল বাসফোর। প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুজোর আগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের যোগ ছিল বলে অভিযোগ।

 ফের বাড়ল দাম

ফের বাড়ল দাম

কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ৪৫ পয়সা। ১০০ ছুঁইছুঁই ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৭৮ পয়সা।

 তামিলনাড়ুতে বিস্ফোরণ

তামিলনাড়ুতে বিস্ফোরণ


তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ। ৫ জনের মৃত্যু হয়েছে আগুনে ঝলসে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নির্দেশিকা

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নির্দেশিকা

সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে, থাকতেই হবে স্বাস্থ্যসাথী কিংবা সরকারি হেলথ কার্ড। না থাকলে সরকারি হাসপাতালেই বানিয়ে দেওয়া হবে কার্ড। নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দফতর। বেসরকারি হাসপাতালের জন্যও, স্বাস্থ্যসাথী নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি

আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি


মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে হুমকি চিঠি। আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে স্ত্রীকে চিঠি। স্বামীকে কেউ বাঁচাতে পারবে না বলে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি। হুমকি চিঠির ব্যাপারে জানার পরেই তৎপর রাজ্য সরকার।আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য সরকার। হুমকি চিঠির ব্যাপারেও তদন্ত করে দেখা হচ্ছে, খবর প্রশাসন সূত্রে।

কন্টেনমেন্ট জোন ঘোষণা

কন্টেনমেন্ট জোন ঘোষণা

পুজো মিটতেই রাজ্যের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। পশ্চিম মেদিনীপুরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ৭ দিনের জন্যে মেদিনীপুর ও খড়গপুর শহরের ১২টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। এর মধ্যে রয়েছে মেদিনীপুরের ৩টি ও খড়গপুরের ৯টি এলাকা।

বাজি পোড়ানোর নির্দেশিকা

বাজি পোড়ানোর নির্দেশিকা

দীপাবলিতে মাত্র দু'ঘণ্টা ফাটানো যাবে পরিবেশবান্ধব বাজি। দীপাবলিতে রাত ৮-১০ ফাটানো যাবে এই বাজি। ছট পুজোর দিন সন্ধে ৬-৮ ফাটানো যাবে এই বাজি। বড়দিন এবং নিউ ইয়ার্সে বাজি ফাটালো যাবে মাত্র ৩৫ মিনিট। রাত ১১.৫৫-১২.৩০ পর্যন্ত বাজি ফাটানো যাবে। জানিয়ে দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পশ্চিমবঙ্গে শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজিই বিক্রি করা যাবে। অন্য সমস্ত ধরনের বাজির বিক্রি নিষিদ্ধ।

দিল্লিতে খুলছে স্কুল

দিল্লিতে খুলছে স্কুল

১ নভেম্বর থেকে দিল্লিতে খুলে যাচ্ছে স্কুল। নার্সারি থেকে অষ্টম শ্রেণির পর্যন্ত স্কুল খোলার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। এদিকে রাজ্যে ১৬ নভেম্বর থেকে স্কুল খুললেও কেবল মাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে।

লালুকে ফোন সোনিয়ার

লালুকে ফোন সোনিয়ার

বিহারে জোটে জট তড়ি ঘড়ি লালু প্রসাদ যাদবকে ফেন করলেন সোনিয়া গান্ধী। সামনেই বিহারে বিধানসভা উপনির্বাচন। তার আগে বিবাদ মিটিয়ে ফেলতেই এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

তৃণমূলে বিজেপি বিধায়ক

তৃণমূলে বিজেপি বিধায়ক

BJP-র জন্য ফের বড় ধাক্কা। কিছুদিন আগেই BJP ছেড়েছিলেন রায়গঞ্জের BJP বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বুধবার ফের তৃণমূলে যোগদান করেন এই নেতা। তিনি বলেন, 'ভোটের আগে দেওয়া সব প্রতিশ্রুতি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছি। আমার ভুল ছয় মাসের ভুল।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+