নতুন করে এইচআইভি আক্রান্তের সংখ্যায় সারা দেশে প্রথম সারিতে বাংলা, কোন রাজ্যের কী হাল জানেন কি
এইচআইভি আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে বাংলায়।
এইচআইভি আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে বাংলায়। ২০১৭ সালে সারা দেশে মোট ৮৭ হাজার ৫৮০জন নতুন করে এইচআইভি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একেবারে প্রথম স্থানে রয়েছে তেলাঙ্গানা। সেখানে নতুনভাবে আক্রান্ত হয়েছেন সারা দেশের মোট আক্রান্তের মধ্যে ১১ শতাংশ। তার পরেই রয়েছে বিহার ও বাংলা (১০ শতাংশ করে)।

যার অর্থ বাংলায় এইআইভি আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাতেও নতুন করে আক্রান্তের সংখ্যা কম নয়।
সবমিলিয়ে মহারাষ্ট্রে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি এইচআইভি আক্রান্ত রয়েছে। ভারতে মোট এইচআইভি আক্রান্ত হল ২১.৪০ লক্ষ মানুষ। তার মধ্যে শুধু মহারাষ্ট্রেই ৩.৩০ লক্ষ মানুষ এই ভাইরাসের শিকার।
আক্রান্তের সংখ্যায় তারপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ (২.৭০ লক্ষ), কর্ণাটক (২.৪৭ লক্ষ), তেলাঙ্গানা (২.০৪ লক্ষ)-র মতো রাজ্য।
রিপোর্ট বলছে, ২০১৭ সালে ২২, ৬৭৭ জন এইচআইভি আক্রান্ত সন্তানের জন্ম দিয়েছেন। সেখানেও সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, গুজরাত, তামিলনাড়ু ও রাজস্থানের মতো রাজ্য।
সারা দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি এইচআইভি আক্রান্তের সংখ্যা মিজোরামে। তারপরে মনিপুর ও নাগল্যান্ডে সবচেয়ে বেশি প্রাপ্তবয়স্ক এইচআইভিতে আক্রান্ত। সবচেয়ে কম প্রাপ্ত বয়স্ক আক্রান্ত জম্মু ও কাশ্মীরে।
২০১৭ সালের রিপোর্ট বলছে, অরুণাচলপ্রদেশ, অসম, মিজোরাম, মেঘালয়, উত্তরাখণ্ডের মতো রাজ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ











Click it and Unblock the Notifications