'হাতেখড়ি' অনুষ্ঠানের পরেই অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলার রাজ্যপাল! কথা হবে উপরাষ্ট্রপতির সঙ্গেও
বাংলার রাজ্যপালের সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের সংঘাত চরমে! আর এর ফলে শাহী ডাক আনন্দ বোসকে!
রাজভবনে বিতর্কিত হাতে খড়ির অনুষ্ঠানের পরেই আজ শুক্রবার অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারই দিল্লিতে জরুরি তলব করা হয় তাঁকে। হঠাত কেন আনন্দ বোসকে দিল্লিতে তলব তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। বিশেষ করে অনুষ্ঠানের পরেই এই তলব ঘিরে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।
যদিও শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বৃহস্পতিবারই জানান, তাঁর সঙ্গে একাধিক ব্যক্তির বৈঠক রয়েছে যতদূর জানি। তবে স্পষ্ট ভাবে কিছু বলতে চাননি তিনি।

অমিত শাহের সঙ্গে বৈঠক বসতে পারেন বাংলার রাজ্যপাল।
শোনা যাচ্ছে, দুপুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক বসতে পারেন বাংলার রাজ্যপাল। তব এ ঠিক কি বিষয়ে এই বৈঠক তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা মোটেই ভালো চোখে নেয়নি বঙ্গ বিজেপি। বিশেষ করে হাতে খরি অনুষ্ঠান ঘিরেও একাধিক বিতর্ক ছিল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন ভূরি ভূরি অভিযোগ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসেই এই অনুষ্ঠান ঘিরে প্রশ্ন তোলা হয়। আর এরপরেই শাহের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠক হবে উপ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও
অন্যদিকে বৈঠক হবে উপ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। জানা যাচ্ছে, বেলা ১২ টা নাগাদ এই বৈঠক হতে পারে। বাংলার আগের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তাঁর আমলে নবান্ন এবং রাজভবনের মধ্যে নজিরবিহীন সংঘাত দেখেছে বাংলার মানুষ। পরিস্থিতি এমন জায়গাতে পৌঁছয় যে তৎকালীন রাজ্যপালের কাছে বাংলার রাজ্যপালের নামে নালিশ পর্যন্ত করতে যান তৃণমূল সাংসদরা। যদিও এই মুহূর্তে দেশের উপ রাষ্ট্রপতি পদে রয়েছেন ধনখড়। এই অবস্থায় বাংলার রাজ্যপালের দায়িত্বে এসেছেন সিভি আনন্দ বোস। সেখানে দাঁড়িয়ে দুজনের মধ্যে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

শাহ এবং ধনখড়ের সঙ্গে আনন্দ বোসের বৈঠক গুরুত্বপূর্ণ
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে জয় বাংলা শ্লোগান নিয়ে আপত্তি তুলেছিলেন বিরোধী দলনেতা। তাঁর মতে, জয় বাংলা শ্লোগান ভারতের নয়। রাজ্যপালকে বোঝানো হয়েছে বাংলার জয়! জয় বাংলা বাংলাদেশের জাতীয় শ্লোগান বলেও কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তবে এটি রাজ্যপালকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। আগামিদিনে ওনাকে বুঝিয়ে দেওয়া হবে। তখন ভারতমাতার জয় বলবেন বলেও দাবি নন্দীগ্রামের এই বিধায়কের। অন্যদিকে মানুষের করের টাকাতে এমন অনুষ্ঠান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দু বলেন, খুব বেশি হলে টি পার্টির আয়োজন করা যেতে পারে। তবে মানুষের করের টাকা দিয়ে রাজভবনে এমন অনুষ্ঠানের পক্ষে মোটেই নন তাঁরা। আর তা স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন বিরোধী দলনেতা। আর এরপরেই শাহ এবং ধনখড়ের সঙ্গে আনন্দ বোসের বৈঠকের দিকেই তাকিয়ে গোটা রাজ্যের মানুষ।
-
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে












Click it and Unblock the Notifications