Weather Update:সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, সর্বনিম্ন তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে! রবিবারের পরে আবহাওয়ায় পরিবর্তন

Weather Update: ছাব্বিশে নভেম্বরের পরে বদলে যাবে আবহাওয়া। নভেম্বরের শেষ সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকার কারণে রাজস্থানের আবহাওয়া বদলে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিল্লি এবং আশপাশের এলাকার তাপমাত্রা কমলে দূষণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দিল্লি ও এনসিআর-এর তাপমাত্রায় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এদিন দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। বাতাসের গতি বৃদ্ধির কারণে দিল্লি ও এনসিআর-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স উন্নত হবে। দিল্লির পাশাপাশি উত্তর ভারতের অন্য শহরগুলির মধ্যে লখনৌয়ের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সেখানে কুয়াশাও দেখা যাবে, তবে এটা স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করবে না।

Weather Update

আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে বর্তমানে পাকিস্তানে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। যা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে উত্তর ভারতের সমতলভূমিতে বাতাস বইবে। পশ্চিম ভারতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু-এক দিনের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই হ্রাস পাবে।

রাজস্থানের বিভিন্ন জেলায় কড়া নাড়ছে শীত। অনেক জেলায় সকালে কুয়াশার দেখা মিলেছেষ শহরের তুলনায় গ্রামে ঘন কুয়াশা বেশি। যে কারণে দৃশ্যমানতা অনেকাংশে কমে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থানের অনেক জেলার আবহাওয়া ২৬ নভেম্বরের পরে বদলে যাবে। সেখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা নভেম্বরের শেষ সপ্তাহে প্রভাব ফেলতে পারে।

রাজ্যের বেশিরভাগ জেলায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাউন্ট আবুতে। সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। সেখানকার আবহাওয়া পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে।

বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলের কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, রায়ালসীমা এবং লাক্ষাদ্বীপে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারত এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হাল্কা বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+