Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Heavy Rain Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮৮

Heavy Rain Alert: আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) এবং উত্তরখন্ডে ( Uttarakhand) এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এরপরেই Orange Alert জারি করা হয়েছে।

প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত কয়েকমাস ধরেই প্রবল বৃষ্টিতে ( Heavy Rain) একেবারে বিধ্বস্ত পাহাড়ি রাজ্যে। যার ফলে ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই অবস্থায় উত্তরখন্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮৮।

Heavy Rain Alert

Heavy Rain Alert: ২২ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত Alert

হিমাচলে আগামী আগামী দুদিন Orange Alert জারি করেছে আবহাওয়া দফতর। যদিও রবিবার সে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম ভবনের তরফে চাম্বা এবং মান্ডি জেলায় হড়পা বাণের সতর্কতা দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস, বন্যা এবং নদীর জলস্তর বৃদ্ধি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। যার ফলে একাধিক রাস্তা আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এর ফলে প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে সতর্ক নেওয়ার কথা বলা হয়েছে।

Heavy Rain Alert: পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাখণ্ডের পাঁচ জেলা দেরাদুন, পৌড়ি, নৈনিতাল এবং বাগেশ্বরে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় ১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।

Heavy Rain Alert: চলছে উদ্ধারকাজ

অন্যদিকে কোলড্যাম বাঁধে আটকে থাকা ১০ জনকে উদ্ধার করল বিপর্যয় দল। মান্ডি এবং বিলাসপুর জেলার সংযোগস্থলে এই কোলড্যাম বাঁধ। আর সেখানেই আটকে পড়েন দশ জন। দীর্ঘ অভিযান শেষে সোমবার সকালে সবাইকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে শিমলার শিবমন্দিরে এখনও উদ্ধার কাজ চলছে।

লাগাতার ভারী বৃষ্টির ( Rain Alert) কারনে ধসে পড়ে ওই মন্দিরটি। আর সেই সময় বহু ভক্ত মন্দিরে ছিল। ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও এখনও উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত ১৭ জনের ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার হয়েছে। তবে ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+