Weather Alert: দিল্লিতে বজ্রপাত-সহ বৃষ্টি! দক্ষিণের ৩ রাজ্য-সহ ৬ রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
Weather Alert: দিল্লি, নয়ডা ও গুরুগ্রামে সকালে ঘুম ভেঙেছিল ভারী বৃষ্টিতে। আবহাওয়া দফতরের তরফে এইসব এলাকায় আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উল্লেখ করা প্রয়োজন যমুনা নদীতে জলস্তর বিপদসীমার ওপরে রয়েছে গত বেশ কিছুদিন ধরে।
আবহাওয়া দফতর দিল্লি, নয়ডা, দাদরি, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, হিন্দন এয়ারফোর্ট স্টেশন, গাজিয়াবাদ, ইন্দিরাপুরম, গুরুগ্রাম-সহ আশপাশের এলাকাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রদেশ ও রাজস্থানের বিভিন্ন জায়গায় বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা (Weather Alert) রয়েছে। আগামী ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশের দামোহ, সাগর, পান্না, রেওয়া এবং রাজস্থানের আলোয়ার, ভরতপুর, দৌসা এবং ধোলপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অতিভারী বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যে মহারাষ্ট্র ও গুজরাতে বিপর্যয় তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে সেইসব জায়গায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে শুক্রবার থেকে সেখানে বৃষ্টিপাতের তীব্র হ্রাস পেয়েছে। এদিন গুজরাতের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather forecast for Bengal: ঘূর্ণাবর্তের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের
অন্যদিকে মহারাষ্ট্রে আপাতত ভারী বৃষ্টি থেকে রেহাই নেই। আগাম পাঁচ দিন কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রের ঘাট এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তেলেঙ্গানা ও উপকূলীয় কর্নাটক এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। উপকূলীয় কর্নাটক এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে ৩১ জুলাইয়ের মধ্যে উত্তর ওড়িশার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস (Weather Alert) দেওয়া হয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ৩০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
It’s raining pretty heavily at East Delhi Border#DelhiRains pic.twitter.com/iZeKbha7bE
— IndiaMetSky Weather (@indiametsky) July 28, 2023
পরবর্তী সময়ে পাঁচ দিনে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভআরী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অমেক জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications