দাউদকে নিয়ে ইঙ্গিতবাহী বার্তা রাজনাথ সিংয়ের
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর: একটু অপেক্ষা করুন। দাউদ ইব্রাহিমের ব্যাপারে হেস্তনেস্ত করবে ভারত। দেশবাসীকে এই আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের চক্রী দাউদকে ধরতে দু'দশক ধরে চেষ্টা চালাচ্ছে ভারত। এই মুহূর্তে করাচিতে নিজের ডেরায় বহাল তবিয়তে রয়েছেন তিনি। যদিও পাকিস্তান সরকারিভাবে এই খবর বারবার অস্বীকার করেছে।

রাজনাথ সিং বলেছেন, "একটু ধৈর্য ধরতে হবে। দেখুন না কী হয়! তাড়াতাড়িই ব্যবস্থা নেব আমরা। দাউদকে ফিরিয়ে দিতে আবারও অনুরোধ জানানো হয়েছে পাকিস্তানকে।"
ওয়াকিবহাল মহল বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। কারণ, ২০১৩ সালে দাউদকে খতম করার লক্ষ্যে ন'জন কমান্ডোকে চোরাপথে পাকিস্তানে পাঠানো হয়েছিল দিল্লি থেকে। তাঁদের সুদান, বাংলাদেশ ও নেপালের পাসপোর্ট দেওয়া হয়েছিল। করাচির ক্লিফটন রোডের বাড়ি থেকে দাউদ ইব্রাহিম কবে কোথায় যাচ্ছেন, 'র' সেই খবর সংগ্রহ করেছিল। ওই বছরের ১৩ সেপ্টেম্বর এই মাফিয়া ডনকে নিকেশ করা হবে বলে ঠিক হয়। কিন্তু শেষ মুহূর্তে দিল্লি থেকে নির্দেশ যায়, অভিযান না চালানোর। কেন এই নির্দেশ দেওয়া হয়েছিল, তা আজও রহস্য।
লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন যে, দাউদকে ধরে আনবেনই। জীবিত অথবা মৃত। অনুমান, গোপনে আবার কমান্ডো অভিযানের পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। ওসামা বিন লাদেনকে যে কায়দায় পাকিস্তানে ঢুকে মেরেছিল মার্কিন সেনা, একইভাবে ভারত মারতে চায় দাউদকে। এ ব্যাপারে ইজরায়েলের তুখোড় গোয়েন্দা সংস্থা 'মোসাড'-এর সহায়তা নিচ্ছেন দিল্লির কর্তারা।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications