Wayanad landslide: শ্মশানের নিস্তব্ধতা ওয়েনাড় জুড়ে! মাত্র ১৬ ঘণ্টায় আস্ত ব্রিজ বানিয়ে নজির সেনাবাহিনীর
Wayanad landslide: 'ভগবানের আপন দেশে' এখন শ্মশানের নিস্তব্ধতা! ওয়েনাড় জুড়ে শুধুই কান্না আর খোঁজ চলছে আপনজনের। এখনও পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। শুধু তাই নয়, বহু মানুষের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। তবে সময় যত গড়াচ্ছে ততই ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে।
যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার (Wayanad landslide) কাজ চালাচ্ছে সেনাবাহিনী (Indian Army)। আর এই কাজে গতি আনতে মাত্র ১৬ ঘণ্টায় ১৯০ ফুটের একটি লম্বা ব্রিজ বানিয়ে ফেলল ভারতীয় সেনার মাদ্রাস ইঞ্জিনিয়ারিং গ্রুপ (Madras Engineers Group)।

ভয়ঙ্কর ধসের ফলে গোটা এলাকাজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি (Wayanad landslide) তৈরি হয়েছে। ভেঙে গিয়েছে রাস্তা। কাঁদায় ডুবে রয়েছে একের পর এক গ্রাম। শুধু তাই নয়, গ্রামগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এই অবস্থায় উদ্ধারকাজ চালাতে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছিল সেনাবাহিনীকে।
আর এরপরেই ব্রিজ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মেজর সিতার তত্ত্বাবধানে ওয়েনাড়ে এই ব্রিজ তৈরি শুরু হয়। ৩১ জুলাই ৯টা থেকে কাজ শুরু হয়। দিন-রাত এক করে ১লা অগাস্ট সাড়ে পাঁচটার মধ্যেই কাজ শেষ হয়ে যায়। অর্থাৎ মাত্র ১৬ ঘণ্টায় সেই ব্রিজ তৈরি করে ফেলেন মাদ্রাস ইঞ্জিনিয়ারিং গ্রুপের সদস্যরা।
জানা যাচ্ছে, প্রায় ২৪ টন ভার নিতে পারবে এই ব্রিজ। সেনাবাহিনীর আশা, এই ব্রিজ তৈরি করে ফেলার ফলে উদ্ধারকাজ আরও দ্রুত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনা। এনডিআরএফ সহ বিভিন্ন উদ্ধারকারী দলের সঙ্গে একজোট হয়ে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনীর জওয়ানরা।
সবরকম ভাবে সাহায্য করছে ভারতীয় বায়ুসেনাও। জানা যায়, ভারতীয় বিমান বাহিনীর তরফে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। প্রতি মুহূর্তে সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের সরঞ্জাম পইছে দিচ্ছেন। ফলে কাজ করা অনেক বেশি সহজ হয়েছে সেনার কাজ।
190 ft long bridge,24 Ton capacity completed in 16 hrs by #MadrasEngineersGroup of #IndianArmy under the supervision and efforts of Maj Seeta in #waynad. It Started at 9 pm on 31 July & completed at 5:30 pm on 1 Aug. Super and Salute🇮🇳 pic.twitter.com/skV3MJPegT
— Manish Prasad (@manishindiatv) August 1, 2024
Wayanad landslide: উদ্ধারকাজ চলছে
বলে রাখা প্রয়োজন, উদ্ধার অভিযানের আজ চতুর্থ দিন। কিন্তু আজ শুক্রবারও আবহাওয়া নিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। তার মধ্যে নিখোঁজদের আত্মীয়দের দেওয়া তথ্যের ওপরে ভিত্তি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জীবিতদের খুঁজে বের করতে ড্রোন ভিত্তিক র্যাডারে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications