Waqf Amendment Bill: বিরোধীদের দাবি ধোপে টিকল না! ওয়াকফ সংশোধনী বিলে অনুমোদন যৌথ সংসদীয় কমিটির
Waqf Amendment Bill: বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলে অনুমোদন যৌথ সংসদীয় কমিটির। ওয়াকফ সম্পত্তির উপর নিয়ন্ত্রণে যে সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছিল তার ১৪টি গৃহীত হয়েছে এদিনের বৈঠকে। ১৪টি সংশোধনী-সহ বিলটি পেশ করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানান যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল।
শাসক শিবিরের (Ruling Party) তরফে ২৩টি ও বিরোধীদের (Oppositions) তরফে ৪৪টি সংশোধনী প্রস্তাব (Changes) মিলিয়ে মোট ৬৬টি প্রস্তাব কমিটির কাছে রাখা হয়েছিল। বিরোধীদের প্রস্তাবিত সংশোধনীগুলি খারিজ করে দেওয়া হয় এদিন।

যদিও বৈঠক শেষে জগদম্বিকা বলেন, বিলের ৪৪টি সংশোধনীর প্রত্যেকটি ধারা ধরে পর্যালোচনা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতি মেনে সিদ্ধান্ত হয়েছে। যৌথ সংসদীয় কমিটিতে সিংহভাগই শাসক শিবিরের। ১৬ জন সাংসদ বিজেপি-সহ শরিক দলগুলির ও বাকি ১০ জন বিরোধী দলের সাংসদ।
সূত্রের খবর, ১৪টি গৃহীত সংশোধনী প্রস্তাব নিয়ে আগামী ২৯ জানুয়ারি ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি এসংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জেপিসির তরফে। বিজেপি সাংসদ জগদম্বিকা আরও জানান, "৪৪টি সংশোধনী প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে।"
গত ৬ মাসের দীর্ঘ আলোচনায় সব সদস্যদের থেকেই সংশোধনীর আহ্বান জানানো হয়েছিল, তবে এটাই ছিল চূড়ান্ত বৈঠক। ভোটাভুটির নিরিখে ১৪টি প্রস্তাব গৃহীত হয়েছে।" বিরোধীদের প্রস্তাবিত সংশোধনীর পক্ষে ভোট না থাকায় তা খারিজ হয়ে যায় বলেও জানিয়েছে জেপিসি।
সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়েছিল যৌথ সংসদীয় কমিটির বৈঠক। যদিও বিরোধীদের দাবি তাদের পর্যালোচনার সময়টুকুও দেওয়া হয়নি। বিরোধীদের পাল্টা তোপ দেগেছেন বিজেপির অপরাজিতা সারাঙ্গি। তাঁর দাবি, যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল সকলের বক্তব্য শুনেছেন। সকলকে পর্যাপ্ত সময়ও দিয়েছেন পর্যালোচনার জন্যে।
নতুন ওয়াকফ বিলে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন, কোনও সম্পত্তি ওয়াকফের ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে নয়, সেই ক্ষমতা দেওয়া হবে জেলাশাসকদের হাতে। পাশাপাশি, ওয়াকফ বোর্ডে ২ জন করে মহিলা সদস্য ও ২ জন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলক ভাবে রাখার কথা বলা হয়েছে। এছাড়াও আরও নানান প্রস্তাব দেওয়া হয়েছে। যার বিরোধিতা করছে কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী দল।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications