ঋণের দায় জর্জরিত ভোডাফোন আইডিয়া, দ্বারস্থ কেন্দ্রের
ঋণের দায় জর্জরিত ভোডাফোন আইডিয়া, দ্বারস্থ কেন্দ্রের
ঋণের দায়ে জেরবার ভোডাফোন-আইডিয়া। তাই তারা এবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছে। কর্ণধাররা চাইছেন বকেয়া যা ঋণ আছে সেই টাকা বাবদ ৩৫.৮ শতাংশ শেয়ার কিনে নিক সরকার। ইতিমধ্যেই সেই প্রস্তাব দেওয়া হয়েছে টেলিকম মন্ত্রককে।

তথ্য বলছে ঋণের দায়ে জর্জরিত ভিআইয়ের থেকে এজিআর বাবদ কেন্দ্র প্রায় ৫০ হাজার কোটি টাকা পাবে। তখন সংস্থাকে সরকার বলেছিল যদি সংস্থা তাঁরা বাঁচাতে চান তাহলে প্রাপ্য টাকাকে ইকুইটিতে পরিণত করে দিন।উপায় ছিল না ভিআইয়ের। সরকারের টেলিকম দফতরের প্রস্তাব মেনে নিয়েছে ভোডাফোন-আইডিয়া।
তৈরি করেছে খসড়া। সেই অনুযায়ী , আগামী দিনে সংস্থার সবচেয়ে বেশি শেয়ারের মালিক হবে কেন্দ্র। ৩৫.৮ শতাংশ শেয়ার থাকবে কেন্দ্রের হাতে। ভোডাফোনের হাতে শেয়ার থাকবে ২৮.৫ শতাংশ। ১৭.৮ শতাংশ শেয়ার আইডিয়ার হাতে থাকবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে সরকারের সমস্যা বাড়বে। তবে সংস্থার কর্ণধারদের সাময়িক হবে। তবে তাদের সংস্থা বেঁচে যাবে।
কেন্দ্র যদি এই প্রস্তাব মানে তাহলে দেশের টেলিকম ক্ষেত্রে নয়া ইতিহাস তৈরি হবে। তবে ভোডাফোন-আইডিয়ার দেওয়া এই প্রস্তাবে এখনও শিলমোহর দেয়নি কেন্দ্র। সরকার শিলমোহর দিলে তা এই সংস্থার গ্রাহকদের জন্য ভালো খবর হবে। সস্তায় নতুন কিছু রিচার্জ প্ল্যান আসতে পারে বাজারে। পরিষেবা ভালো হওয়ার সম্ভাবনা আছে।প্রসঙ্গত, এর আগে ভিআইয়ের ঋণের পরিমাণ আরও বেশি ছিল। গত কয়েক মাসে প্রায় ৭,৮৫৪ কোটি টাকা ঋণ মিটয়েছে তারা।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications