Air India: লন্ডন যেতে গিয়ে না ফেরার দেশে... বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাতেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানটির ২৪২ জন যাত্রী, ক্রু সদস্যের মধ্যে একজন বেঁচে রয়েছেন বলে আপাতত জানা গিয়েছে। ইতিমধ্যে দুই শতাধিকের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদেরও শনাক্তকরণের কাজ চলছে। অনেক দেহ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নিহতদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা বিজয় রূপানির মৃত্যু গোটা রাজ্যে ও রাজনৈতিক মহলে শোকের ছায়া ফেলেছে। তিনি বিমানে বসে রয়েছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। তাঁর বিমান যাত্রার চার্টে নামও ভাইরাল হয়েছে। এমনকী জানা গিয়েছে আগামী ৩০ জুন তাঁর লন্ডন থেকে দেশে ফেরারও কথা ছিল।

গুজরাতের এক সময়ের প্রভাবশালী মুখ্যমন্ত্রী, ৬৮ বছর বয়সী বিজয় রূপানি, লন্ডনে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। বিমানের যাত্রী তালিকায় তাঁর নাম ছিল।
বিজয় রূপানি ১৯৫৬ সালের ২ অগাস্ট মায়ানমারের রেঙ্গুনে জন্মগ্রহণ করেন। শৈশবেই তাঁর পরিবার রাজকোটে চলে আসে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর মাধ্যমে রাজনীতিতে তাঁর হাতেখড়ি হয়। তিনি ১৯৯৬-১৯৯৭ সালে রাজকোটের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। এরপর ২০১৪ সালে রাজকোট পশ্চিম আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়ে গুজরাত বিধানসভার সদস্য হন।
২০১৬ সালের অগাস্ট মাসে আনন্দীবেন প্যাটেলের পদত্যাগের পর অপ্রত্যাশিতভাবে বিজয় রূপানি গুজরাতের ১৬তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। তাঁর মুখ্যমন্ত্রিত্বে তিনি নগরোন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দিয়েছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপরে ভূপেন্দ্র প্যাটেল দায়িত্ব গ্রহণ করেন। বিজয়ের আকস্মিক প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গভীর শোক প্রকাশ করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications