Uttarkashi: ১৭ দিন পর সুড়ঙ্গ থেকে মুক্তি, উত্তরকাশীর ঘটনায় দেশকে নিয়ে গর্বিত সৌরভ
১৭ দিন সুড়ঙ্গের ভিতর আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে ৪১ জন শ্রমিককে। উত্তরকাশীর ঘটনায় গত দুই সপ্তাহ ধরেই স্নায়ুর চাপে কেটেছ আসুমদ্র হিমাচলের। কিন্তু শেষ পর্যন্ত সুস্থ অবস্থাতেই মুক্তি পেয়েছেন সুড়ঙ্গে আটকে পড়ার শ্রমিকরা। ৪১ জনের প্রাণ বাঁচিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বিশ্বকাপ জয়ের থেকেও এই আনন্দকে অনেকেই এগিয়ে রাখছেন।
দেশের এমন সাফল্য নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দেন মহারাজ। সেখানেযই সৌরভ বলেন, 'এটা দারুণ একটা সাফল্য। ১৭ দিন সুড়ঙ্গে আটকে থেকে সুস্থভাবে প্রত্যেকেই ফিরে এসেছেন। উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন।'

শুক্রবার বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে কঠিন মানসিকতা প্রসঙ্গেও নিজের বক্তব্য পেশ করেন মহারাজ। বর্তমানে কাজের চার প্রতিটি মানুষেরই বৃদ্ধি পাচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে কীভাবে শরীর ও মনকে সতেজ রাখা যায় সেই বিষয়েও পরামর্শ দিয়েছেন সৌরভ।
১৭ দিন অন্ধকারে আটকে থাকার পর ৪০০ ঘণ্টার অপেক্ষার পর অবশেষে মুক্তি পান ৪১ জন শ্রমিক। প্রত্যেকেই সুস্থ অবস্থায় ভিতর থেকে বেরিয়ে আসেন। ম্যারাথন উদ্ধার অভিযান শেষ হওয়ার পরই উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্ট অনুযায়ী, ৪১ জন শ্রমিককে নিরাপদে সুড়ঙ্গ থেকে বের করে আনার পর তাঁদের শরীর স্বাস্থ্য নিয়ে জানতে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications