Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইন্দো-প্যাসিফিকে আরও শক্তিশালী হবে ভারত-মার্কিন জোট! মোদী, ডোভালের সঙ্গে বৈঠকে অস্টিন

ভারত সফরে এসেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। ভারতে এসে পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন লয়েড অস্টিন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অস্টিনের বৈঠকের বিষয়ে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, অস্টিনের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডোভালের সঙ্গে সাক্ষাৎ অস্টিনের

ডোভালের সঙ্গে সাক্ষাৎ অস্টিনের

এদিকে অজিত ডোভালের সঙ্গে সাক্ষাতের পর লয়েড অস্টিন এক টুইট বার্তায় লেখেন, 'সদর্থক একটি বৈঠক হল অজিত ডোভালের সঙ্গে। আমাদের বন্ধুত্বপূর্ণ জোটের পরিধি আরও বাড়বে। আমরা একসঙ্গে কাজ করার মাধ্যমে সব চ্যালেঞ্জকে জয় করব। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমারৃদের সামনে যে চ্যালেঞ্জ আছে তা আমরা একসঙ্গে প্রতিহত করব।'

জো বাইডেনকে শুভেচ্ছা বার্তা মোদীর

জো বাইডেনকে শুভেচ্ছা বার্তা মোদীর

এর আগে দিল্লি পৌঁছতেই প্রধানমন্ত্রী মোদর সঙ্গে সৌজন্য বৈঠক করেন লয়েড অস্টিন। অস্টিনের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জো বাইডেনকে শুভেচ্ছা বার্তা পাঠান। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী নিজে টুইট করেন। মার্কিন প্রতিরক্ষা সচিবও জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা সদর্থক হয়েছে।

চিনা আগ্রাসন, সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা

চিনা আগ্রাসন, সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা

সূত্রের খবর, চিনা আগ্রাসন, সন্ত্রাসবাদের বিপদ এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে লয়েড অস্টিন এবং মোদী, ডোভাল, রাজনাথদের। ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় চিনের আগ্রাসী এবং একগুঁয়ে মনোভাব উদ্বেগ বাড়াচ্ছে হোয়াইট হাউজের। উল্লেখ্য, কয়েকদিন আগেই কোয়াডভুক্ত চার দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে বসেছিলেন কয়েকদিন আগেই।

বেজিংয়ের চোখরাঙানি ঠেকাতে কোয়াড জোট

বেজিংয়ের চোখরাঙানি ঠেকাতে কোয়াড জোট

বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিতে, বেজিংয়ের চোখরাঙানিতে কোয়াডের মতো একটি ফোরামের উত্থানে বিস্ময়ের কিছু নেই। চিন কোয়াডকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের এশীয় সংস্করণ বলে অভিহিত করেছে। তারা এটাও বলেছে যে ভারত ব্রিক্স এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মতো সংগঠনকে নেতিবাচক শক্তিতে পরিণত করছে। ড্রাগনকে বশে রাখতে ভারতের উচিত কোয়াডের জন্য একটি মজবুত সমর্থনকারী ভিত্তি হিসাবে নিজেকে তুলে ধরা আর তা সম্ভব হবে বাকি গণতান্ত্রিক দেশগুলির ঐক্যবদ্ধ জোট হিসাবে নিজেকে পরিণত করার মাধ্যমেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+