Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অযোধ্যায় জারি হল অ্যালার্ট! উত্তরপ্রদেশের একাধিক এলাকা পাক-সন্ত্রাসবাদীদের নজরে

১৬ অক্টোবর সবেমাত্র শেষ হয়েছে অযোধ্যা মামলার শুনানি। টানা ৪০ দিন ধরে চলেছে অযোধ্যা মামলার শুনানি। আর এরপরই শোনা যাচ্ছে উত্তর প্রদেশের এই বহু বিতর্কিত এলাকায় রয়েছে জঙ্গি হামলার ছক।

১৬ অক্টোবর সবেমাত্র শেষ হয়েছে অযোধ্যা মামলার শুনানি। টানা ৪০ দিন ধরে চলেছে অযোধ্যা মামলার শুনানি। আর এরপরই শোনা যাচ্ছে উত্তর প্রদেশের এই বহু বিতর্কিত এলাকায় রয়েছে জঙ্গি হামলার ছক। উত্তরপ্রদেশের একাধিক জায়গায় এই মর্মে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।

অযোধ্যায় জঙ্গি হামলার ছক

অযোধ্যায় জঙ্গি হামলার ছক

উত্তর প্রদেশের তিনটি ঐতিহাসিক শহরে এবার জঙ্গি হামলার ছক। এমনটাই জানা গিয়েছে গোয়েন্দা রিপোর্ট সূত্রে। রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্কের মামলা ঘিরে যখন দেশে উত্তেজনা চরমে, তখনই এই হামলার হুমকির জেরে অযোধ্যায় জারি হয়েছে সতর্কতা।

বারণসী-মথুরাতেও জারি সতর্কতা

বারণসী-মথুরাতেও জারি সতর্কতা

সামনেই দীপাবলি। তার আগে বারাণসী ও মথুরার মতো মন্দির নগরীতে রয়েছে জঙ্গি হামলার ছক। এমন তথ্য পেতেই এই সমস্ত শহরেও জারি হয়েছে সতর্কতা। মূলত, দীপাবলী ঘিরে গোটা উত্তর প্রদেশকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

 অযোধ্যায় বাড়তি নিরাপত্তা

অযোধ্যায় বাড়তি নিরাপত্তা

রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা ঘিরে রীতিমতো চড়ছে রাজনৈতিক পারদ। আরর তার জেরেই ১৫৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অযোধ্যায়।

সম্প্রীতির বার্তা

সম্প্রীতির বার্তা

প্রসঙ্গত, হিন্দু সমাজের নেতা কমলেশ তিওয়ারির খুনের পর থেকে সজাগ উত্তর প্রদেশ পুলিশ। এই হিন্দু নেতার মৃত্যুর পর থেকে রীতিমতো সতর্কতা জারি হয়েছে গোটা উত্তরপ্রদেশ জুড়ে। এলাকাগুলিতে সম্প্রীতির বার্তা দিয়ে শান্তি বজায় রাখবার আবেদন এসেছে যোগী সরকারের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+