উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন : সপ্তম দফার ভোটগ্রহণে ৫ টা পর্যন্ত ভোট পড়ল ৬০ শতাংশ
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শুরু হয় বুধবার সকাল ৭ টা থেকে। এদিনের ভোটগ্রহণে রয়েছে উত্তর প্রদেশের ৭ টি জেলার ৪০ টি আসন। ৫ টা পর্যন্ত ভোট পড়ল ৬০ শতাংশ
লখনৌ, ৮ মার্চ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শুরু হয় বুধবার সকাল ৭ টা থেকে। এদিনের ভোটগ্রহণে রয়েছে উত্তর প্রদেশের ৭ টি জেলার ৪০ টি আসন। আজকের নির্বাচনে ১ কোটি ৪১ লক্ষ ভোটদাতা রয়েছেন, যাঁদের মদ্যে প্রায় ৬৫ লক্ষ মহিলা ভোটরা রয়েছেন।গত ১১ ফেব্রুয়ারি থেকে উত্তর প্রদেশে শুরু হয় নির্বাচনী ভোটগ্রহণ পর্ব। বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়ল ৬০.০৩ শতাংশ।
সপ্তম দফার ভোট গ্রহণে বড় আসন গুলির মধ্যে রয়েছে বারাণসী। । যেখানে কিছুদিন আগেই নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীর রোড শো ঘিরে বিশাল জনসমাগম দেখা যায়। এই কেন্দ্রে বিজেপির হয়ে প্রচারের জন্য ৩ দিন ধরে বারাণসীতে ছিলেন মোদী।

বারাণসী ছাড়াও আজকের ভোটগ্রহণ পর্বে রয়েছে গাজিপুর, চন্দৌলি, মির্জাপুর,ভাদোহি,জৌনপুর ইত্যাদি কেন্দ্রগুলি। এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা সপ্তম দফার ভোটগ্রহণে ভোটব্যাঙ্কের দৌড়ে খানিকটা পিছনে থাকবে কংগ্রেস সমাজবাদী পার্টি জোট।
সপ্তম দফার ভোটগ্রহণে মহম্মদাবাদ কেন্দ্র থেকে বিএসপির সমর্থনে লড়ছেন প্রার্থী শিবাকাতুল্লাহ। তিনি বিএসপি গ্যাংস্টার তথা রাজনৈতিক নেতা মুখতার আনসারির আত্মীয়। মনে করা হচ্ছে এই কেন্দ্রে মুসলিম ভোটব্যাঙ্কের অনেকটাই দখল করবেন শিবাকাতুল্লাহ।












Click it and Unblock the Notifications