ইদ, মহরম, রাখি বন্ধন- শ্রাবণ মাসে পরপর উৎসব, সতর্ক থাকার নির্দেশ যোগীর
UP Chief Minister Yogi Adityanath: অপেক্ষা করছে একের পর এক উৎসব। সামনেই ইদ, মহরম, রাখি বন্ধনের মতো উৎসবে সামিল হবেন বহু মানুষ। তার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, মঙ্গলবারই তিনি এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি (Yogi Adityanath) । উৎসেবর আবহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই ভেঙে না পড়ে, সেদিকে নজর রাখার কথা বলেছেন যোগী। স্পর্শকাতর বিষয়গুলি মাথায় রেখেই এইসব নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এবছর আদিমাস হওয়ায় শ্রাবণ মাস পালিত হবে প্রায় ২ মাস ধরে। তার মধ্যেই পড়বে শ্রাবণী শিবরাত্রি, নাগপঞ্চমী, রাখি বন্ধনের মতো উৎসব। এই মাসেই হবে ঐতিহ্যবাহী কানোয়ার যাত্রা।
পাশাপাশি, শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই শিবের পুজো করেন অনেকে। তার আগে আবার থাকছে বকরিদ। এই সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য সদা সতর্ক থাকা জরুরি বলেই উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। স্থানীয় প্রশাসনকে বকরিদ ও মহরমের বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
পথ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংগঠনগুলির সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। বকরিদে উৎসর্গ করার যে রীতি রয়েছে, তা কোথায় হবে, তা নির্দিষ্ট করার কথাও বলেছেন যোগী। কোনও বিতর্কিত জায়গা যাতে চিহ্নিত না করা হয়, সেদিকেও নজর রাখতে বলেছেন যোগী।
একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, বলি দেওয়া নিষিদ্ধ, এমন কোনও পশুকে যেন হত্যা না করা হয়। আবর্জনা পরিষ্কার করার ক্ষেত্রে প্রতিটি জেলাকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে আবর্জনা।
কানোয়ার যাত্রার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে শান্তি ও সম্প্রীতির সঙ্গে উৎসব পালন করা যায়। পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে সর্বত্র সিসিটিভি-তে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডুবুরির বন্দোবস্তও করা হয়েছে। কানোয়ার ক্যাম্পের জন্য যাতে ট্রাফিকের কোনও অসুবিধা না হয়, সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।
आज तो उत्तर प्रदेश में जो पैसा लगाएगा, उसका बिजनेस बढ़ेगा... pic.twitter.com/I8GctrlFJP
— Yogi Adityanath (@myogiadityanath) June 27, 2023
কোনও ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্র না ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করে এমন কিছু না করার নির্দেশ দেওয়া হয়েছে। বহিরাগত কোনও মানুষ যাতে প্রবেশ করে কোনও সমস্যা না করতে পারেন, সে ব্যাপারেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে.












Click it and Unblock the Notifications