Yogi Adityanath: উত্তরপ্রদেশের ৮০ টি আসনেই বিজেপি প্রার্থীকে জয়ের ডাক যোগীর
Yogi Adityanath: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। এই অবস্থায় উত্তরপ্রদেশের ৮০ টি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জেতানোর আবেদন যোগী আদিত্যনাথের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরও ভালো কাজ পৌঁছে দিতে বিজেপি প্রার্থীদের জয়ের আবেদন মুখ্যমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচন বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার ৩০০ এরও বেশি আসন নিয়ে দিল্লির মসনদে ফেরার সংকল্প নিয়েছে বিজেপি।

আর সেখানে উত্তরপ্রদেশের ৮০ টি আসন খুবই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। আর সব আসনেই বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত নয় বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ব্যাপক উন্নতি ঘটেছে দেশে। এমনকি গোটা বিশ্বে ভারত মোদীর নেতৃত্বে চালকের ভূমিকাতে রয়েছে বলেও মন্তব্য করেন যোগী।
পাশাপাশি যোগীর প্রশংসাও = ধরা পড়ে তাঁর মুখে। পাশাপাশি স্পর্শকাতর পাক অধিকৃত কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মোদী সরকারের আমলেই উপত্যকায় ৩৭০ ধারা বিলোপ রয়েছে। গোটা ভারতের মতোই একই আইনের অন্তর্ভুক্ত হয়েছে কাশ্মীরও।
এই ইস্যুটিকে হাতিয়ার করেই পাক অধিকৃত কাশ্মীরের লোকজনও ভারতে ফিরতে চাইছেন বলেও মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, ভারতের আইনেই কাশ্মীরকে শাসন করা হচ্ছে। তবে কাশ্মীর ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
বলে রাখা প্রয়োজন, যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। বিশেষ করে দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যা। লোকসভা নির্বাচনের আগেই খুলে দেওয়া হবে রামমন্দিরের দরজা। সব কিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় খুলে যেতে পারে মন্দিরের দরজা।
দেশ-বিদেশ থেকে পর্যটকরা রামমন্দির দেখতে আসবে। আর সেই বিষয়টিকে মাথায় রেখে উত্তরপ্রদেশজুড়ে সাজিয়ে তোলা হচ্ছে উত্তরপ্রদেশ।












Click it and Unblock the Notifications