মার্কিন-তালিবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত, ১৪ মাসের মধ্যে সেনা প্রত্যাহারের সম্ভাবনা
মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করল তালিবানের সঙ্গে। এই চুক্তি সাক্ষরিত হওয়ার ফলে আফগানিস্তান থেকে ৮,৬০০ সৈন্য সরিয়ে নেওয়া হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করল তালিবানের সঙ্গে। এই চুক্তি সাক্ষরিত হওয়ার ফলে আফগানিস্তান থেকে ৮,৬০০ সৈন্য সরিয়ে নেওয়া হবে। আফগান দলগুলি কোনও চুক্তিতে পৌঁছতে না পারলে আমেরিকার সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছিল। আগামী ১৪ মাসের মধ্যে বিদেশি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহারের করে নেওয়া হতে পারে।

এই চুক্তি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্থায়ী শান্তি আনার চেষ্টার একটি অংশমাত্র। আফগানিস্তানে বর্তমানে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। কাতারের রাজধানী দোহায় মার্কিন বিশেষ দূত জালময় খলিলজাদ এবং তালেবান রাজনৈতিক প্রধান মোল্লা আবদুল গনি বড়াদারের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উপস্থিত ছিলেন এই চুক্তি স্বাক্ষরের সময়।
কাবুলের মার্কিন দূতাবাস টুইটারে জানিয়েছে, আজ আফগানিস্তানের স্মরণীয় দিন।এদিন শান্তি প্রতিষ্ঠা আরও এক ধাপ এগিয়ে গেল। একটি আফগানিস্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বহন করে আনবে। আমরা আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছি। এই চুক্তির কয়েক ঘন্টা আগে তালেবান-আফগানিস্তানের সমস্ত যোদ্ধাকে জাতির সুখের জন্য সমস্ত আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications