করোনা আতঙ্কের মাঝেই ফের চালু হচ্ছে ভারত-ব্রিটেন বিমান পরিষেবা
করোনা আতঙ্কের মাঝেই ফের চালু হচ্ছে ভারত-ব্রিটেন বিমান পরিষেবা
ভারত-যুক্তরাজ্য বিমান পরিষেবা আংশিকভাবে শুরু হবে আগামী ৮ জানুয়ারি থেকে। এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী সেকথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী ৮ জানুয়ারি থেকে ভারত-যুক্তরাজ্য় বিমান পরিষেবা আংশিকভাবে চালু হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

আপাতত আংশিক পরিষেবা
আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে ১৫টি বিমান দুই দেশের মধ্যে চলাফেরা করবে। ভারতের দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে বিমান ওঠানামা করবে। যার অর্থ দুই দেশই ১৫টি করে বিমান পাঠাতে পারবে।

ভাগাভাগি করে পরিষেবা
যেমন ধরা যাক, ভারতের এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা সপ্তাহে ১৫টি করে বিমান ভাগাভাগি করে পাঠাবে। ওদিকে ব্রিটিশ ক্যারিয়ার হিসাবে ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক ১৫টি করে বিমান পাবে।

নয়া সিদ্ধান্ত পরে জানানো হবে
আগামিদিনে কী সিদ্ধান্ত হবে দুই দেশের বিমান পরিষেবা নিয়ে তা ডিজিসিএ জানিয়ে দেবে বলে এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। গতবছরের শেষ থেকে নতুন করোনা স্ট্রেন মেলার কারণে ব্রিটিশ বিমান পরিষেবা এদেশে বন্ধ রাখা হয়েছে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications