বাজেট ২০১৭ : নোট বাতিল প্রসঙ্গে যা যা বললেন অরুণ জেটলি!
এদিন বাজেটে পেশের সময় নোট বাতিল নিয়ে যা যা বললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, তা দেখে নেওয়া যাক একনজরে।
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : নোট বাতিল বা ডিমনিটাইজেশনের পর এই প্রথম সাধারণ বাজেট পেশ করল সরকার। স্বাভাবিকভাবেই বাজেটে নোট বাতিল প্রসঙ্গ যে জায়গা পাবে তা আগে থেকেই বোঝা গিয়েছিল।
এদিন বাজেটে পেশের সময় নোট বাতিল নিয়ে যা যা বললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, তা দেখে নেওয়া যাক একনজরে।

১. নোট বাতিলের মতো সাহসী পদক্ষেপ সরকার নিয়েছে। ফলে দুর্নীতির মতো বা সমান্তরাল অর্থনীতির বিরুদ্ধে, জাল টাকার বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের টাকা যোগানের মতো ঘটনার বিরুদ্ধে আমরা সুফল পাব। আর এসবই হয়েছে আমজনতার কথা ভেবে।
২. আমাদের মতে নোট বাতিল হওয়ায় বৃদ্ধির হার আরও বাড়বে এবং সেই টাকা আমরা গরিবদের উপরে খরচ করতে পারব।
৩. নোট বাতিলের জেরে ব্যাঙ্কগুলি কম সুদে টাকা দিকে পারবে। এতে ভারতবাসীর জীবন অনেক সুন্দর হবে।
৪. নোট বাতিলের সিদ্ধান্ত এবং জিএসটি ভবিষ্যতে যুগান্তকারী প্রভাব ফেলবে।
৫. কিছুদিনের মধ্যেই দেশের নোট বাতিলের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আইএমএফ ও বিশ্বব্যাঙ্ক মতে আমাদের বৃদ্ধির হার অনেকটা বাড়তে চলেছে।
৬. রিমনিটাইজেশনের প্রক্রিয়া গতি ধরছে। খুব শীঘ্রই স্বস্তির জায়গায় তা পৌঁছবে। আগামী বছর পর্যন্ত নোট বাতিলের প্রভাব যাবে না।
৭. বছরের পর বছর ধরে বহু মানুষ কর ফাঁকি দিয়ে আসছেন। কিন্তু নোট বাতিলের পর থেকে ভারত গঠনমূলক অর্থনীতির দিকে এগোচ্ছে। সাধারণ মানুষের টাকার হেফাজত বিশ্বস্ত সরকারের হাতে আছে বলে সবাই মনে করছেন।
৮. ডিমনিটাইজেশনের জেরে কর থেকে আয়ের পরিমানও বাড়বে।
৯. ডিমনিটাইজেশনের কোনও বিপরীত কোনও প্রভাব অসংগঠিত ক্ষেত্রে পড়লে তা সংগঠিত ক্ষেত্রের জোয়ারে মুছে যাবে। কর থেকে আয় বৃদ্ধি সরকারের ব্যয়বরাদ্দে প্রতিফলিত হবে।
১০. রিমনিটাইজেশন পর্বে অর্থনৈতিক কর্মকাণ্ডে সাময়িক ছেদ পড়লেও অর্থনীতিতে তার অস্থায়ী প্রভাব পড়বে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications