Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উমেশ পাল অপহরণ মামলায় আতিক আহমেদের আজীবন কারাদণ্ডের নির্দেশ

Umesh Pal Case: অতিক আহমেদ সহ তিন অভিযুক্তের আজীবন কারাদণ্ডের নির্দেশ শোনাল প্রয়াগরাজ (Prayagraj) এমপি-এমএলএ (MP-MLA Court) কোর্ট। এর আগে অতিক আহমেদ সহ তিন অভিযুক্তকে দোষী সাব্যস্তের নির্দেশ শোনায় আদালত। তবে এই মামলায় আতিকের ভাই আশরাফ আহমেদসহ সাত আসামিকে খালাস ঘোষণা করা হয়েছে।

আতিক আহমেদের আজীবন কারাদণ্ডের নির্দেশ

২০০৫ সালে উত্তরপ্রদেশের বিএসপি বিধায়ক রাজু পাল খুন হয়। সেই মামলাতেই অতিক আহমেদকে দোষী সাব্যস্ত করে আদালত। আতিকের পাশাপাশি দীনেশ পাসি এবং খান শওকত হানিফেরও আজীবন কারাদণ্ডের নির্দেশ শুনিয়েছে আদালত।

জানা গিয়েছে, বিএসপি বিধায়ক রাজু পাল খুন হন। অতিক এবং রাজু পালের মধ্যে একাধিক ইস্যুতে সংস্থা ছিল। আর সেই ঘটনাতেই ২০০৫ সালের ২৫ জানুয়ারি বিধায়ক রাজু পালের মৃত্যু হয়। আর সেই ঘটনায় প্রধান সাক্ষী ছিলেন উমেশ পাল। শুধু তাই নয়, রাজু পালের অন্যতম ঘনিষ্ঠ। এমনকি ঘটনার সময়ে পাশেই ছিলেন উমেশ।

২৮ ফেব্রুয়ারি ২০০৬ সালে হঠাত করেই অপহরণ করা হয় উমেশকে। যাতে সে খুনের মামলাতে সাক্ষী দিতে না পারে সেজন্যেই এই অপহরণ ছিল বলে জানা গিয়েছে। এমনকি তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে হলফনামা লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

শুধু তাই নয়, উমেশের বাড়ির সামনেই তাঁকে তাঁকে গুলি করা হয়। এ মামলায় আতিক আহমেদ, তার ভাই আশরাফ, দিনেশ পাসি, খান সোলাত হানিফসহ মোট ১১ জনকে আসামি করা হয়। যদিও পরবর্তীকালে এক জনের মৃতু হয়।

দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলে। অবশেষে উমেশ পালের পরিবার ন্যায় পেল। এম-এমএলএ আদালত অতিক আহমেদকে দোষী সাব্যস্ত করে আদালত। আতিকের পাশাপাশি দীনেশ পাসি এবং খান শওকত হানিফকেও দোষী সাব্যস্ত করে। শুধু তাই নয়, আজীবন কারাদণ্ডের নির্দেশও শুনিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা পর্যন্ত জরিমানা পর্যন্ত করা হয়েছে।

অন্যদিকে উমেশ পালের পরিবারের অভিযোগ, তাঁর ছেলের মৃত্যুর পিছনে আতিকের পাশাপাশি দীনেশ পাসীর হাত রয়েছে। এ ঘটনার পরিকল্পনায়ও তিনি জড়িত ছিলেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, উমেশকে যখন অপহরণ করা হয়, তখন দীনেশ পাসিই গাড়ি থেকে নেমে তাঁর দিকে পিস্তল তাক করে। শুধু তাই নয়, তাঁর গাড়িতে চাপিয়ে অজ্ঞাত একটি জায়গাতে উমেশকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

বলে রাখা প্রয়োজন, উমেশ পাল হত্যা মামলায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আতিফ। যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদআলত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+