UGC-NET- পরীক্ষাতেও অসঙ্গতি! পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রকের
NEET নিয়ে দেশজুড়ে বিতর্ক! আর এর মধ্যেই UGC-NET নিয়ে বড় পদক্ষেপ মোদী সরকারের। অভিযোগ সামনে আসতেই পরীক্ষা বাতিল করা হল। গত ১৮ জুন UGC-NET এর লিখিত পরীক্ষা হয়। আর সেই পরীক্ষাই বাতিল করা হল। সন্দেহজনক বেশ কিছু তথ্য পাওয়ার পরেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। এহেন সিদ্ধান্তের পাশাপাশি গোটা ঘটনার সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।
মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ NEET এর ফলাফল নিয়ে বড়সড় কেলেঙ্কারি সামনে আসছে। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই UGC-NET এর লিখিত পরীক্ষা হয়। National Testing Agency অর্থাৎ NTA এর তত্ত্বাবধানে এই পরীক্ষা হয়।

সেখানেও বেশ কিছু অনিময়নের অভিযোগ আসছে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা National Cyber Crime Threat Analytics Unit বেশ কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই শিক্ষামন্ত্রকের তরফে পরীক্ষা বাতিলের কথা জানানো হল।
"To ensure the highest level of transparency and sanctity of the examination process, the Ministry of Education, Government of India has decided that the UGC-NET June 2024 Examination be cancelled. A fresh examination shall be conducted, for which information shall be shared… pic.twitter.com/tGb9EcaGQz
— ANI (@ANI) June 19, 2024
একই সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক বার্তায় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, নতুন করে UGC-NET পরীক্ষা নেওয়া হবে। সেই মতো তারিখও ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। ওই বার্তায় মন্ত্রকের দাবি, পরীক্ষা প্রক্রিয়ার সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা নিশ্চিত করতেই এহেন পদক্ষেপ বলেও দাবি মন্ত্রকের। সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করতে পারে। এখন দেখার এই মামলায় সিবিআই কী পদক্ষেপ নেয়।
বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার দেশের ৩১৭ টি শহরের ১২০৫ টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। প্রায় ১১ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। একেবারে কড়া নিরাপত্তার মধ্যে নেওয়া হয় এই পরীক্ষা। এরপরেই কেলেঙ্কারি! এই অবস্থায় শিক্ষামন্ত্রকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, প্রশ্নের মুখে দেশের ১১ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎও।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications