Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মোগাম্বো খুশ হুয়া', শিবসেনার নাম বিতর্ক নিয়ে অমিত শাহকে কটাক্ষ উদ্ধব ঠাকরের

অমিত শাহকে কটাক্ষ উদ্ধব ঠাকরের

দলের অন্দরে তুমুল দ্বন্দ্ব। পার্টি কার। ঠাকরের না শিন্ডের এই নিয়ে তুমুল দড়ি টানাটানি চলছে। এরই মাঝে প্রতীক নিয়ে দড়িটানাটানিতে জয় হয়েছে শিণ্ডে। এই নিয়ে অমিত শাহকে নিশানা করেছেন উদ্ধব ঠাকরে। তিনি কটাক্ষ করে টুইট করেছেন মোগাম্বো খুশ হুয়া। দলের প্রতীক হারিয়ে যাকে পরে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক হয়ে উঠেছেন উদ্ধব ঠাকরে।

 অমিত শাহকে কটাক্ষ উদ্ধব ঠাকরের

নিজের দলের প্রতীকই আর ব্যবহার করতে পারবেন না শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শিণ্ডের সঙ্গে প্রতীক নিয়ে বিতর্কের জেরে একের পর এক আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। রবিবার একটি অনুষ্ঠান থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন তিনি। নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর দাস বলে আক্রমণ শানিয়েছে উদ্ধব। তিনি বলেছেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাসে পরিণত হয়েছে। সেই অমিত শাহকেও নিশানা করেছে উদ্ধব ঠাকরে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়ে একেবারে বলিউডি ফিল্মের ডায়লগ বলেছেন, মোগাম্ব খুশ হুয়া। এরাই এই যুগের মোগাম্বো। তিনি অভিযোগ করেছেন এরা চায় সাধারণ মানুষ নিজেদের মধ্যে লড়াই করুক যাতে তাঁরা নিজেরা ক্ষমতা উপভোগ করতে পারেন। কমিশন যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে সাধারণ মানুষই তাঁদের উপরে ক্ষিপ্ত হবেন বলে দাবি করেছেন চোরদের পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন।

এদিন সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ শানিয়ে অভিযোগ করেছেন, আগে সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোস পরতেন। কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বালা সাহেব ঠাকরের মুখোস পড়ে থাকছেন বলে কটাক্ষ করেছেন উদ্ধব ঠাকরে। প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্রে আগাড়ি সরকারের পতনের নেপথ্যে রয়েছে বিজেপি। একনাথ শিণ্ডেকে হাতিয়ার করে মহারাষ্ট্রে সরকার গড়েছে বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+