ফের কুয়োয় পড়ে দুর্ঘটনা! ২ বছরের সুজিথকে উদ্ধারে বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকারী দল
কুয়ো পড়ে মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার তামিলনাড়ুর ত্রিচি শহরে ২ বছরের একটি শিশু খেলতে খেলতে কুয়োর মধ্যে পড়ে যায়। শনিবারও তার উদ্ধার কাজ জারি রয়েছে।
কুয়ো পড়ে মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার তামিলনাড়ুর ত্রিচি শহরে ২ বছরের একটি শিশু খেলতে খেলতে কুয়োর মধ্যে পড়ে যায়। শনিবারও তার উদ্ধার কাজ জারি রয়েছে। একটা সময়ে উদ্ধারকারীরা তাকে উদ্ধারে সমর্থ হতে গিয়েও ব্যর্থ হন। শিশুটি ২৫ ফুট থেকে ৭০ ফুটে নেমে যায়। তবে শিশুটি এখনও জীবিত আছে। জানিয়েছেন উদ্ধারকারী দলে থাকা চিকিৎসকরা।

শিশুটিকে উদ্ধারে ছটি টিম কাজ করছে। ইতিমধ্যেই শিশুটিকে উদ্ধারে চারটি চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল চেন্নাই তেকে ৩৭০ কিমি দূরে।
শিশুটির মা কালামারি নিজেই উদ্ধারকারীদের ব্যাগ তৈরি করছেন আর কাঁদছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২ বছরের সুজিথ উইলসন শুক্রবার কুয়ো পড়ে যায়। যা তার বাবা খনন করেছিল। শিশুটির কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা পরিবারটিকে জানান।
জানা গিয়েছে শিশুটির বাবা রেকটো আরোকিয়ারাজ কৃষিকাজের জন্য কুয়োটি খনন করেছিলেন। ত্রিচির পুলিশ সুপার জানিয়েছেন, শিশুটি ২৫ থেকে ৩০ ফুট গভীরতায় রয়েছে। তাকে উদ্ধারে সবরকমের চেষ্টা চলছে।
যে কুয়োটি খনন করা হয়েছিল, তার সমান্তরালে অপর একটি কুয়ো খোড়ার চেষ্টাও করা হয়। তবে তাতে কোনও সুরাহা হয়নি। শিশুটির জন্য কুয়োর মধ্যে অক্সিজন পাঠানো হচ্ছে।
শিশুটিকে উদ্ধারে মাদুরাই, সালেম এবং নামাক্কাল থেকে উদ্ধারকারী দল যায়।
এর আগে গত জুন মাসে পঞ্জাবে এমনই একটি ঘটনা ঘটেছিল। প্রায় ১১০ ঘন্টা কুয়োর মধ্যে আটকে থাকার পর শিশুটির মৃত্যু হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications