BMW-র সঙ্গে আরও দুই 'B'! ফেসবুক লাইভ থেকে জানা গেল যোগী রাজ্যে মর্মান্তিক হাইওয়ে দুর্ঘটনার কারণ
দিন কয়েক আগে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর পরে পুলিশের তদন্তে অনের গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দুর্ঘটনার সময় BMW-র গতি ছিল ঘন্টায় ২৩০ কিমি। গাড়িতে বসে থাকা চার যুবক ফ
দিন কয়েক আগে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর পরে পুলিশের তদন্তে অনের গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দুর্ঘটনার সময় BMW-র গতি ছিল ঘন্টায় ২৩০ কিমি। গাড়িতে বসে থাকা চার যুবক ফেসবুক লাইভে তাঁদের বন্ধুদের গাড়ির গতি দেখাচ্ছিলেন।

হাইওয়েতে কন্টেনারে ধাক্কা
বিএমডব্লুটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি কন্টেনারের সঙ্গে ধাক্কা মারে। গাড়ির ভিতরে থাকা ৪ জনেরই মৃত্যু হয়। এই ধাক্কা এতটাই মারাত্মক ছিল যে প্রায় ২০-৩০ মিটার দূরে এক যুবকের মাথা ও হাত পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বাকিদের দেহও ছিন্নভিন্ন হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। আর গাড়িটির অবশিষ্টাংশ যেন লোহার স্তুপে পরিণত হয়েছিল। গাড়ির মধ্যে পাওয়া গিয়েছে বিয়ারের ক্যানের মতো পাত্র। চালক মাতাল ছিলেন কিনা তা অবশ্য এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ফেসবুক লাইভ থেকে দুর্ঘটনার কিনারা
পুলিশের তদন্তে উঠে এসেছে, গাড়ির ভিতরে ফেসবুক লাইভ চলার সময় চারজনের মধ্যে গতি নিয়ে কথা হচ্ছিল। গাড়ির স্পিডোমিটারের নিডল যত বাড়ছিল, সহযাত্রীরা আরও গতি বাড়ানোর কথা বলছিলেন। কথোপকথনে শোনা গিয়েছে...স্পিড এখনই ৩০০ ছুঁয়ে যাবে। ...সিটবেল্ট লাগাও। ...চলো সোজা। ...ব্রেক করো না।

গাড়িতে ছিলেন এক চিকিৎসক, এক ইঞ্জিনিয়ার
ওই বিএমডব্লুতে ছিলেন বিহারের রোহতাসের বাসিন্দা চিকিৎসক আনন্দ কুমার। তিনি জামুহারের কুষ্ঠ রোগ বিভাগের এইচওডি ছিলেন। তাঁরই আত্মীয় ঝাড়খণ্ডের এক ইঞ্জিনিয়ার দীপক আনন্দ, বন্ধু অখিলেশ সিং এবং ভোলা কুশওয়াহা। গাড়ি চালাচ্ছিলেন ভোলা। জানা গিয়েছে চিকিৎসক আনন্দ কুমার দামী গাড়ি কিংবা বাইক পছন্দ করতেন। তাঁর নিজের ১৬ লক্ষ টাকা মূল্যের বাইক রয়েছে। সম্প্রতি তিনি এই বিএমডব্লু গাড়িটি কিনেছিলেন। যাচ্ছিলেন লখনৌ।
|
হাইওয়ের আইন
হাইওয়েতে গতিবেগ কখনই ঘন্টায় ১০০ কিমির বেশি হওয়ার কথা নয়। তবে অনেক সময়েই অনুমোদিত সীমা ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্ঘটনা থেকে মনে হচ্ছে চারজনের সাহসিকতাও উপেক্ষা করা যায় না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিপরীত দিক থাকে আসা কন্টেনারে ধাক্কা লেগেছে। কিন্তু বিএমডব্লুর চালক সেই রাস্তার ডাইভারশন সম্পর্কে কিছুই জানতেন না।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications