বেতন কাঠামো সংশোধনের দাবি, সরস্বতী পুজোর পরেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক সংগঠনের
বেতন কাঠামো সংশোধনের দাবি। সেই দাবিতেই ২ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে এসবিআই-সহ অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মী সংগঠনগুলি।
বেতন কাঠামো সংশোধনের দাবি। সেই দাবিতেই আগামিদিনে ২ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে এসবিআই-সহ অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মী সংগঠনগুলি। ব্যাঙ্কগুলির কর্মীদের তরফ থেকে গ্রাহকদের এ সম্পর্কে জানিয়েছেও দেওয়া হয়েছে। বলা হয়েছে ২ দিন ব্যাঙ্কের কাজে প্রভাব পড়তে পারে। ধর্মঘট ডাকা হয়েছে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।

২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। যাদের অধীনে রয়েছে ব্যাঙ্ক অফিসারদের সংগঠন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়ন এবং ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স।

আলোচনা অসম্পূর্ণ
সোমবার চিফ লেবার কমিশনারের কাছে কর্মী সংগঠনগুলির তরফে যাওয়া হলেও আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলির অভিযোগ ২০১৭-র নভেম্বর থেকে তাদের বেতন কাঠামো সংশোধন হয়নি। ২০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করা হয়েছে কর্মী সংগঠনগুলির তরফে।

আগেরবার ১৫ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল
এর আগে ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলির সঙ্গে চুক্তি হয়েছি ২০১২ সালে। ১ নভেম্বর ২০১২ থেকে ৩১ অক্টোবর ২০১৭ পর্যন্ত চুক্তি কার্যকর ছিল। সেই সময় বেতন বৃদ্ধি হয়েছিল ১৫ শতাংশ।

আশ্বাস না থাকায় ধর্মঘট
ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলির তরফে বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের তরফ থেকে কর্মীদের দাবি প্রসঙ্গে কোনও পরিষ্কার আশ্বাস না থাকায় ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications