দেশের জাতীয় স্মৃতিসৌধগুলির সামনে সেলফি তোলা ব্যান করল কেন্দ্র
নয়াদিল্লি, ১০ অগাস্ট : ভারতের সমস্ত জাতীয় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে সেলফি বা ফটো তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। এদিন বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। [ভারতের যে স্মৃতিসৌধগুলি জীবনে একবার দেখতেই হবে]
জানা গিয়েছে, এই নির্দেশ বজায় থাকবে ১২ অগাস্ট থেকে ১৮ অগাস্ট পর্যন্ত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যেই এই নির্দেশিকা বলে জানা গিয়েছে। সবকটি রাজ্যকেই এই নির্দেশ মানতে বলা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও পৌঁছে গিয়েছে রাজ্যগুলির কাছে। [দেশে কবে কবে পালিত হয় 'ড্রাই ডে']

স্বাধীনতা দিবসে নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রতিবছরই নিয়মের নানা কড়াকড়ি থাকে। এবছর জঙ্গি হামলার আশঙ্কা অনেক বেশি থাকায় এই বিষয়টিকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে। [এসবও আবার বিশ্বের কোনও দেশে নিষিদ্ধ হয় নাকি?]
ওয়ানইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আইবির এক আধিকারিক জানিয়েছেন, আইএসআইএস জঙ্গি ও কাশ্মীরের জঙ্গিরা হাত মিলিয়ে এই হামলা চালাতে পারে বলে খবর রয়েছে। কাশ্মীর ইস্যুতে এমনিতেই সারা দেশ উত্তপ্ত হয়ে রয়েছে। সেই ঘটনাকে কাজে লাগিয়ে ভারতে বড় নাশকতার ছক কষছে জঙ্গিরা। [অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]
আরও জানা গিয়েছে, শুধু আইএস বা কাশ্মীরি জঙ্গিরাই নয়, আল কায়েদার মতো সন্ত্রাসবাদী সংগঠনকেও সন্দেহের বাইরে রাখছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications