অন্তর্বাস ছোট করে দিয়েছে, দর্জির বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ এক ব্যক্তি
৪৬ বছরের এক ব্যক্তি ভোপাল পুলিশের কাছে এক দর্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ওই ব্যক্তির অভিযোগ, দর্জি তাঁর অন্তর্বাস সেলাই করে অতিরিক্ত ছোট করে দিয়েছে।

পুলিশ যদিও এই সমস্যা সমাধানের জন্য কৃষ্ণ কুমার দুবেকে আদালতের শরণাপন্ন হতে বলেছে। নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন কৃষ্ণ এবং মাসে ৯ হাজার টাকা বেতনও পেতেন। কিন্তু করোনা ভাইরাসের জেরে লকডাউনের কারণে দু’মাস আগে তিনি তাঁর চাকরি হারিয়ে ফেলেন।
ভীম নগরের বাসিন্দা কৃষ্ণ কুমার দুবে বলেন, 'আমি মধ্যপ্রদেশের সিদ্ধি জেলার বাসিন্দা এবং অক্টোবরে চাকরির জন্য ভোপালে আসি। সম্প্রতি আমি আমার বন্ধুর থেকে হাজার টাকা নিয়ে কিছু ভিন্ন জিনিস কিনি। যার মধ্যে দু’মিটার লম্বা একটি কাপড়ও ছিল যেখান থেকে দু’টি অন্তর্বাস তৈরি করতে দিয়েছিলাম আমি।’ এই কাজের জন্য তিনি দর্জিকে ১৯০ টাকাও দেন। যদিও কৃষ্ণ কুমার দুবের মতে, তিনি যখন অন্তর্বাস পরেন তখন দেখেন তা খুবই ছোট।
তিনি বলেন, 'আমি দর্জির কাছে গিয়ে অভিযোগ করি কিন্তু ওই দর্জি বলে যে কাপড় পর্যাপ্ত ছিল না। আমি এরপর কাপড়ের দোকানের মালিকের কাছে যাই যিনি আমায় দু’মিটারের কাপড় দিয়েছে বলেছিলেন।’ ওই ব্যক্তি দু’দিন আগেই পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন যেখান থেকে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
হাবিবগঞ্জ পুলিশ থানার ইনস্পেক্টর রাকেশ শ্রীবাস্তব শনিবার জানিয়েছেন যে পুলিশ ওই ব্যক্তিকে আদালতে যাওয়ার জন্য বলেছে। যদিও দর্জি কৃষ্ণ কুমারকে অবশেষে টাকা ফেরত দেবে বলে জানিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications