বাংলােদশ থেকে অনুপ্রবেশ রুখতে এবার বাংলা সীমান্তে তারের বেড়া বসানোর সিদ্ধান্ত
পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশ চলছে দেশে। এমনই অভিযোগ করেছেন অমিত শাহরা। এবার তাই বাংলার সীমান্ত বরাবর তারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশ চলছে দেশে। এমনই অভিযোগ করেছেন অমিত শাহরা। এবার তাই বাংলার সীমান্ত বরাবর তারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পশ্চিমবঙ্গের ৮২ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্ত জু়ড়ে বসবে এই তারের বেড়া।

পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশ চলছে। তাই তারের বেড়া দিয়ে পাকাপাকি ভাবে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এই চারজেলায় বাংলাদেশ সীমান্ত জু়ড়ে বসবে এই তারের বেড়া। এমনই নিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তার জন্য ৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
উত্তর ২৪ পরগনায় ৩১৫ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার জন্য জমি অধিগ্রহনও করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। জানানো হয়েছে ধাপে ধাপে সেই টাকা দেওয়া হবে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে। ইতিমধ্যে সেই নির্দেশিকা পৌঁছেও গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কাছে। বলা হয়েছে জমি অধিগ্রহনের পর সেটা বিএসএফের হাতে তুলে দিতে হবে।
উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত ৩১ কিলোমিটার সীমান্ত কোনও রকম বেড়া ছাড়াই রয়েছে। বিএসএফের দাবি এই সীমান্ত দিয়েই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ চলছে। দক্ষিণবঙ্গের ৯১৬ কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে। তারমধ্যে ৫৪৪ল কিলোমিটার সীমান্তে কোনও বেড়া নেই। পুরোটাই অরক্ষিত হয়ে পড়ে রয়েছে।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা












Click it and Unblock the Notifications