Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আদানি ইস্যুতে সংসদে একলা চলো নীতি তৃণমূলের, তাহলে কেন রাহুল গান্ধীকে সমর্থন সৌগত রায়ের

আদানি ইস্যুতে যখন সব বিরোধীরা কংগ্রেসের নেতৃত্বে এককাট্টা হয়ে প্রতিবাদ জানাচ্ছে। তৃণমূল কংগ্রেস কিন্তু তাতে সামিল হয়নি। তৃণমূল কংগ্রেস একক ভাবে প্রতিবাদ জানাচ্ছে সংসদে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় রাহুল গান্ধীকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন বিজেপি তাঁকে যে ক্ষমা চাইতে বলছে সেটা একাবেরই ঠিক নয়। রাহুল গান্ধীর একেবারেই ক্ষমা চাওয়া উচিত নয়।

রাহুল গান্ধীকে সমর্থন সৌগত রায়ের

রাহুল গান্ধীকে সমর্থন সৌগত রায়ের

হঠাৎ করে রাহুল গান্ধীকে সমর্থন করে বসলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। ব্রিটেনে গিয়ে যে মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী। সেকারণে রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ করেছে বিজেপি। সৌগত রায় বলেছেন রাহুল গান্ধী এমন কিছু অপরাধ করেননি যে তাঁকে ক্ষমা চাইতে হবে। তিনি দেশের বিরুদ্ধে কোনও অপমানজনক কথা বলেননি বলে মন্তব্য করেছেন। অর্থাৎ রাহুল গান্ধী দেশের গণতন্ত্র সংশয় প্রকাশ করে অপরাধ কিছু করেননি বলে মন্তব্য করেছেন তিনি।

তৃণমূলের একলা চলো নীতি

তৃণমূলের একলা চলো নীতি

এদিকে কংগ্রেসের সঙ্গে বিরোধীরা একজোট হয়ে যে আন্দোলন শুরু করেছে। তাতে সামিল হয়নি তৃণমূল কংগ্রেস। তারা একক ভাবে বিরোধিতায় সামিল হয়েছেন। সেই নিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে একক ভাবে। তারা বিরোধী জোটে সামিল হয়নি। আদানি ইস্যুতে একাধিকবার কংগ্রেসের নেতৃত্বে বৈঠক করেছে বিরোধী দলগুলি। কিন্তু তাতে কোনওবারই সামিল হয়নি তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সংসদে আদানি ইস্যুতে এককভাবেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

লোকসভা ভোটের আগে কোন পথে দল

লোকসভা ভোটের আগে কোন পথে দল

লোকসভা ভোটের আগে একজোট হতে শুরু করেছে বিরোধীরা। মোদী সরকারের এজেন্সি প্রয়োগের নীতিকে সামনে রেখেই লোকসভা ভোটের আগে একজোট হতে শুরু করেছে বিরোধীরা। সামনেই সব অবিজেপি দলগুলি একজোট হয়ে বৈঠকে বসছে তাতে সামিল হতে পারে তৃণমূল কংগ্রেসও। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব কি মেনে নেবে তৃণমূল কংগ্রেস এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একুশের ভোটের পর একক ভাবে সর্বভারতীয় ক্ষেত্রে লড়াইয়ের কথা বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

আমল দিতে নারাজ কংগ্রেস

আমল দিতে নারাজ কংগ্রেস

তৃণমূল কংগ্রেস সাংসদের এই মন্তব্যকে তেমন গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। কারণ তাঁদের ডাকা একাধিক বৈঠক এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একাধিকবার কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলেছেন, কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না। কারণ তাদের সেই শক্তি আর নেই। কাজেই লোকসভা ভোটের কথা মাথায় রেখেই নতুন সমীকরণে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। সেকারণে সৌগত রায়ের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+