Mahua Moitra: ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মহুয়া মৈত্রের, শুনানি ১৬ এপ্রিল
Waqf (Amendment) Act: আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। সংসদের উভয়কক্ষে দীর্ঘ বিতর্কের পর পাস হয়েছে বিল। তারপর তাতে অনুমোদনও দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধীরা অনড়। এবার ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
ওয়াকফ আইনে একাধিক মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ মহুয়ার। বুধবার এনিয়ে মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ। এমনকি বিল নিয়ে সংসদে আলোচনাতেও সাংবিধানিক নিয়ম মানা হয়নি বলে দাবি মহুয়ার। ওয়াকফ আইনকে অসাংবিধানিক বলেও মামলায় উল্লেখ করেছেন মহুয়া। সূত্রের খবর, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রথম অমুসলিম মহিলা হিসেবে মামলা দায়ের করলেন মহুয়া।

মহুয়া ছাড়াও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মিম পার্টির প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বারেক-সহ অন্যান্যরা। ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া সকল মামলার শুনানি সুপ্রিম কোর্টে আগামী ১৬ এপ্রিল হওয়ার কথা রয়েছে। মামলা শুনবে তিন বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথন শুনবেন মামলা।
ওয়াকফ আইনের গোটাটাই সংবিধান বিরোধী বলে দাবি মহুয়া মৈত্রের। তাঁর করা মামলা বলা হয়েছে, নতুন সংশোধিত ওয়াকফ আইনে সাম্যের অধিকার, বৈষম্যহীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংখ্যালঘুদের অধিকার ও সম্পত্তির অধিকার লঙ্ঘন করা হয়েছে। বিলে যৌথ সংসদীয় কমিটির চেয়ারপার্সন সাংবিধানিক নিয়ম মানেননি বলেও দাবি করা হয়েছে।
ওয়াকফ বোর্ডের কর্মপদ্ধতি ও সম্পত্তির উপর নিয়ন্ত্রণের জন্য ওয়াকফ সংশোধনী বিল আনে কেন্দ্র। রাজ্যসভায় ১৩ ঘণ্টার বিতর্ক শেষে পাস হয় বিল। পক্ষে ভোট পড়ে ১২৮টি ও বিপক্ষে ভোট পড়েছিল ৯৫টি। তার আগে লোকসভায় ১২ ঘণ্টার বিতর্ক শেষে পাস হয় বিল। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট ছিল ২৮৮টি ও বিপক্ষে ভোট পড়ে ২৩২টি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications