গোয়া হবে সিঙ্গাপুর! মমতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে বার্তা লিয়েন্ডারের
গোয়া হবে সিঙ্গাপুর! মমতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে বার্তা লিয়েন্ডারের
গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে তৃণমূলের (Trinamool Congress) পতাকা তুলে নিয়েছিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্ন লিডার বলে বর্ণনা করেছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর সংকল্প গোয়ায় (Goa) ভাল সরকার তৈরির। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লিয়েন্ডার বলেছেন, দল চাইলে তিনি যে কোনও লড়াইয়ে প্রস্তুত।

প্রচারে নেমে পড়েছেন
এখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি। কিন্তু এই মুহূর্তে গোয়ায় প্রচারে ব্যস্ত লিয়েন্ডার পেজ। সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে চাইছেন। সংবাদ মাধ্যমকে লিয়েন্ডার বলেছেন, তিনি ৩০ বছরের বেশি সময় দেশের প্রতিনিধিত্ব করেছেন। এই মুহূর্তে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। তবে যে দেশের মুখ রাখতে কঠিন কাজ তাঁকে টেনিস কোর্টে করতে হয়েছিল, তেমনই কঠিন কাজ তিনি মানুষের আদালতে করছেন বলে জানিয়েছেন। মানুষের জীবনের মান উন্নত করার পাশাপাশি তিনি সম্প্রীতি ও শান্তির প্রতিশ্রুতি দিচ্ছেন টেনিস তারকা থেকে রাজনীতিবিদ হওয়া লিয়েন্ডার পেজ।

সুশাসন দিতে চান
গোয়ার মানুষকে সুশাসন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন লিয়েন্ডার। তাঁর অভিযোগ দিনের বেলায় সেখানকার মহিলারা রাস্তায় হাঁটতে ভয় পান। একদিকে যেমন মদ্যপানের সমস্যা রয়েছে, অন্যদিকে খনি নিয়েও সমস্যা রয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ গোয়ায় প্রতি পাঁচজনের মধ্যে একজনের কাজ নেই। এইসব সমস্যার সমাধান তিনি করতে চান বলে জানিয়েছেন তিনি। লিয়েন্ডার বলেছেন, গোয়ায় সম্পদ রয়েছে, সেখানে প্রয়োজন কেবল সুশাসনের।
নিজের রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে লিয়েন্ডার বলেছেন, এখন তাঁদের মতো মানুষ রাজনীতিতে আসেন না। কিন্তু তাঁরা যদি রাজনীতির বাইরে থাকেন তাহলে পরিস্থিতির বদল হবে কী ভাবে প্রশ্ন করেছেন তিনি।

একমাত্র তৃণমূলেরই গোয়া নিয়ে আবেগ রয়েছে
তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে লিয়েন্ডার বলেছেন, তিনি তুলনা করে দেখেছেন, একমাত্র তৃণমূলেরই গোয়া নিয়ে আবেগ রয়েছে। তাঁর মনে হয়েছে তৃণমূলই পারে গোয়ার অবস্থা ফেরাতে, গোয়ার ভাল করতে। গোয়া সিঙ্গাপুরের মতো হয়ে উঠতে পারে বলেও মনে করেন তিনি। এই মুহূর্তে গোয়ান্স ফর গোয়ার স্লোগানও দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে গোয়া আর দার্জিলিংকে সুইৎজারল্যান্ডের মতো গড়ে তুলতে চেয়েছিলেন। রাজ্যের বিরোধীরা অভিযোগ করেছেন, গত ১০ বছরে কিছুই করে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

গোয়ার লোকেই গোয়ার জন্য লড়াই করবে
লিয়েন্ডার বলেছেন, ২০২২-এর ফেব্রুয়ারিতে গোয়ার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। গোয়ার মানুষই এই নির্বাচনে লড়াই করবে, ঐতিহ্যকে রক্ষা করবে। কলকাতা থেকে কোনও নেতা আসবেন না। গোয়ায় তাঁদের দল তৈরি হয়ে গিয়েছে। নেত্রীও তাঁকে সমর্থন দিচ্ছেন খোলা মনে কাজ করতে। লিয়েন্ডার বলেছেন, যে সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দিয়েছেন, সেজন্য তিনি কৃতজ্ঞ।

ভোটে প্রার্থী ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া
তৃণমূল যদি তাঁকে ভোটে প্রার্থী করে, তাহলে বিষয়টিকে সম্মানের হবে বলে মন্তব্য করেছেন লিয়েন্ডার পেজ। অন্যদিকে যদি তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লিয়েন্ডার বলেছেন, গত ৩০ বছরে লড়াইয়ে তিনি যে কঠোর পরিশ্রম করেছেন, সেরকম পরিশ্রম করবেন, সব বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। বর্ষীয়ান নেতাদের সাহায্য নেওয়ার পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবেও রাজ্য শাসন করবেন বলে জানিয়েছেন তিনি। সোনার গোয়া তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন লিয়েন্ডার।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান












Click it and Unblock the Notifications