Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূল ‘ভো-কাট্টা’ উপনির্বাচনে, বিজেপি বিরোধিতায় কংগ্রেসেই ভরসা ত্রিপুরাবাসীর

তৃণমূল ‘ভো-কাট্টা’ উপনির্বাচনে, বিজেপি বিরোধিতায় কংগ্রেসেই ভরসা ত্রিপুরাবাসীর

তৃণমূলের সব চেষ্টাই বৃথা। আট-দশমাসের চেষ্টার পরও তৃণমূল ২-৩ শতাংশের বেশি এগোতে পারল না। পুরসভায় ২০ শতাংশ ভোট পেলেও, তা উভে গেল উপনির্বাচনে। চার কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে দিল, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলে ভরসা নেই, কংগ্রেসকেই ভরসা করছে ত্রিপুরাবাসী। কংগ্রেসে ফিরে এসেছে তাদের ভোট। তৃণমূল ভো-কাট্টা।

তৃণমূল লড়াই থেকে হারিয়ে গেল ত্রিপুরায়

তৃণমূল লড়াই থেকে হারিয়ে গেল ত্রিপুরায়

আগরতলা পুরভোটে বিজেপির প্রবল প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছিল তৃণমূল। কোনও ওয়ার্ডে জয় না পেলেও প্রায় ২০ শতাংশ ভোট পেয়ে তৃণমূল চ্যালঞ্জ জানিয়েছিল বিজেপিকে। ২০২৩-এ যে এবার বিজেপিকে হারাতে তাঁরাই মুখ্য ভূমিকা নেবে, সেই আভাস দিয়েছিল তারা। কিন্তু উপনির্বাচনে দেখা গেল, তৃণমূল লড়াই থেকে হারিয়ে গেল।

তৃণমূলের জামানত বাজেয়াপ্ত, পেল চতুর্থ স্থান

তৃণমূলের জামানত বাজেয়াপ্ত, পেল চতুর্থ স্থান

ত্রিপুরায় চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রতিটিতেই চতুর্থ স্থান লাভ করেছে। তাঁদের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তৃণমূল মনে করেছিল, তারা সুরমায় ভালো ফল করবে। হ্যাঁ, তৃণমূল অন্য কেন্দ্রের তুলনায় অপেক্ষাকৃত ভালো ফল করেছে সুরমায়। উপনির্বাচনের ফলাফল প্রকাশ হতে দেখা গিয়েছে সুরমায় তৃণমূল পেয়েছে মাত্র ৩.৫৯ শতাংশ ভোট। যথারীতি এই কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। কংগ্রেসের সমর্থনে টিপ্রা এই কেন্দ্রে দ্বিতীয় হয়েছে।

কংগ্রেসই পারে, ত্রিপুরায় এ কম্ম তৃণমূলের নয়!

কংগ্রেসই পারে, ত্রিপুরায় এ কম্ম তৃণমূলের নয়!

যে আগরতলা পুরসভায় তৃণমূল ২০ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে উপনির্বাচনে দেখা গিয়েছে তৃণমূলের ভোট নেমেছে ২ শতাংশে। আর সুদীপ রায় বর্মনের আগমনে চাঙ্গা কংগ্রেস এখানে বিজেপিকে হারিয়ে সপাট জবাব দিয়েছে তৃণমূলকে। সোটা কথায়, কংগ্রেস জানিয়েছে বিজেপিকে হারাতে পারে একমাত্র কংগ্রেসই, ত্রিপুরায় এ কম্ম তৃণমূলের নয়।

মুখ্যমন্ত্রীর জেতা আসনেও কংগ্রেস দ্বিতীয়

মুখ্যমন্ত্রীর জেতা আসনেও কংগ্রেস দ্বিতীয়

কংগ্রেস আগরতলা ছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহার জেতা বরদোয়ালি আসনেও ৩৪ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। এই আসনে বিগত পাঁচবারের বিজয়ী বিধায়ক আসিস সাহা ছিলেন কংগ্রেসের প্রার্থী। এবার এই আসনটি বিজেপি ধরে রাখল মুখ্যমন্ত্রীর সৌজন্যে, কিন্তু হাতছাড়া হল আশিস সাহার। আর তৃণমূল এই কেন্দ্রেও দাঁত ফোটাতে পারেনি, মুখ থুবড়ে পড়েছে। তৃণমূল এখানে মাত্র ২.৯২ শতাংশ ভোট পেয়েছে।

উপনির্বাচনে তৃণমূল মুখ থুবড়ে পড়েছে

উপনির্বাচনে তৃণমূল মুখ থুবড়ে পড়েছে

যুবরাজ নগর আসনটি ছিল সিপিএমের দখলে। এই কেন্দ্রে সিপিএমের আধিপত্য খর্ব্ করে জয়ী হয়েছে বিজেপি। দ্বিতীয় হয়েছে সিপিএম। আর তৃতীয় স্থানে কংগ্রেস। তৃণমূল এখানেও নেমে গিয়েছে চতুর্থ স্থানে। সিপিএম হেরেছে ৪৫৭২ ভোটে। তৃণমূল এখানে পেয়েছে মাত্র ২.৯৮ শতাংশ ভোট। অর্থাৎ উপনির্বাচনে তৃণমূল মুখ থুবড়ে পড়েছে একেবারে।

তৃণমূলে গিয়েও ফের কংগ্রেসমুখী নেতারা

তৃণমূলে গিয়েও ফের কংগ্রেসমুখী নেতারা

২০২৩-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মাত্র সাত মাস আগে তৃণমূল যে পারফরম্যান্স দেখাল প্রতিবেশী রাজ্যে, তা থেকে কোনও আশার আলো দেখা যায় না। তৃণমূল কংগ্রেস ভেঙে ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করলেও, আদতে দেখা যাচ্ছে তৃণমূলে গিয়েও ফের কংগ্রেসমুখী নেতারা। ত্রিপুরায় যেমন বিকল্প হিসেবে সুদীপ রায় বর্মন বেছে নিয়েছেন কংগ্রেসকে। তেমনই মেঘালয়-সহ অন্যান্য রাজ্যেও বিজেপি-বিরোধীরা সেই কংগ্রেসকেই আশ্রয় করছেন।

তৃণমূলের পরিকল্পনায় ঝটকা

তৃণমূলের পরিকল্পনায় ঝটকা

মেঘালয়ে কংগ্রেস থেকে ১২ জন বিধায়ককে ভাঙিয়ে নিলেও তাঁরা তৃণমূল থাকতে চাইছেন না। তারা যে কোনও দিন তৃণমূল থেকে বেরিয়ে অন্য কোনও দলে যোগ দিতে পারেন। ত্রিপুরায় এই ফলাফলের পর ভিনরাজ্যে তৃণমূলের পরিকল্পনা ঝটকা খেল। গোয়ায় যেমন কংগ্রেস ভেঙে তৃণমূল সুবিধা করে দিয়েছিল বিজেপির, ত্রিপুরাতেও সেই একই ছবি দেখা গেল উপনির্বাচনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+